সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

ক্ষমতা থেকে চলে গেলে বসন্তের কোকিলদের কুপি জ্বালিয়েও খুঁজে পাওয়া যাবে না-নানক।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০১৯ ৩৪০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এবিএম মনির হোসেন স্টাফ রিপোর্টার:-

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বসন্তের কোকিলদের দলে ঠাঁই দেয়া হবে না। ক্ষমতা থেকে চলে গেলে তাদের কুপি জ্বালিয়েও খুঁজে পাওয়া যাবে না। বসন্তের কোকিল, সুবিধাবাদী, মাদক ব্যবসায়ী, দুর্নীতিবাজ, টেন্ডারবাজ, চাঁদাবাজ ও ভূমি দখলকারীদের না বলুন। শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ শুদ্ধি অভিযানকে সমর্থন করুন।’

দলের দুঃসময়ে যারা পাশে ছিলেন তাদের মূল্যায়ন করার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ক্ষমতা চিরস্থায়ী নয়, সেদিকে খেয়াল রাখুন। আওয়ামী লীগে সেশনজট হয়ে গেছে। এখন ছাত্রলীগের অনেক নেতা বসে আছে। তাদের মধ্য থেকে ক্লিন ইমেজ এবং ফ্রেশ মুখদের দলে জায়গা করে দিতে হবে। দলের মধ্য থেকে দূষিত রক্ত বের করে দিয়ে শুদ্ধ রক্ত রাখতে হবে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন তিনি।

দলীয় নেতাকর্মীদের ক্ষমতার দাপট না দেখানোর আহবান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ মানে ধ্বংসস্তূপে দাঁড়িয়ে সৃষ্টির শ্লোগান। দুঃসময় মোকাবেলার নাম আওয়ামী লীগ। সব দুঃসময়ের বিরুদ্ধে দুর্যোগের বিরুদ্ধে লড়াই করে আওয়ামী লীগ আজ ক্ষমতায়।

তিনি বলেন, মুক্তিযুদ্ধকে বাঁচাতে, গণতন্ত্রকে বাঁচাতে, উন্নয়নকে বাঁচাতে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে। আমাদের নেত্রী শেখ হাসিনা বলেছেন, হাই থিংক, সিম্পল লিভিং। এ নীতিতে চলতে হবে। ক্লিন ইমেজের যে কোনও ব্যক্তির জন্য শেখ হাসিনার দরজা সব সময় খোলা। আসুন আওয়ামী লীগে যোগ দিন। আওয়ামী লীগের প্রতি মুখ ফিরিয়ে নেবেন না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ক্ষমতা থেকে চলে গেলে বসন্তের কোকিলদের কুপি জ্বালিয়েও খুঁজে পাওয়া যাবে না-নানক।

আপডেট সময় : ০১:৩০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০১৯