সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!লিখন,পরে মুছন ঝালকাঠিতে ১৫০ কোটি টাকা ব্যয়ে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ড.জিয়াউদ্দিন হায়দার দামুড়হুদা মডেল থানা পুলিশের হাতে ইয়াবাসহ ৭ আসামী গ্রেফতার শিক্ষার্থীদের শুধু সনদ অর্জন নয়, দক্ষ ও মানবিক মানুষ হতে হবে: জিয়াউদ্দিন হায়দার উজিরপুরে শ্রমিকদল নেতার নেতৃত্বে সরকারি রাস্তার চার কিলোমিটার এলাকার গাছ লুটের মহোৎসব ঝালকাঠিতে ৩০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক আলমডাঙ্গার স্বপন ফেসবুকে রাজনৈতিক পোস্ট দেয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার বাবুগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ শুরু। প্রবাসীর ৬৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ দুলাভাইয়ের বিরুদ্ধে, বাড়ি থেকেও উচ্ছেদের হুমকি ডিসেম্বরে আপা আসবে তাই চলে যাচ্ছি বিদায় বাংলাদেশ আসিফ মাহমুদ

ত্রি বার্ষিক সম্মেলন নির্বাচিত হয়েছেন আলহাজ্ব শামসুল আলম চুন্নু এবং সাধারণ সম্পাদক হয়েছেন লোকমান হোসেন ডাকুয়া।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৯:০১ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০১৯ ৬৫৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাকেরগঞ্জ প্রতিনিধি::দীর্ঘ আট বছর পরে বাকেরগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত হলো বাংলাদেশ আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলন। এতে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন আলহাজ্ব শামসুল আলম চুন্নু এবং সাধারণ সম্পাদক হয়েছেন লোকমান হোসেন ডাকুয়া।
২৫ নভেম্বর সোমবার বাকেরগঞ্জ জেএসইউ মডেল হাই স্কুল মাঠে সকাল থেকেই নেতাকর্মীরা উপস্থিত হন। দুপুর সাড়ে ১২টায় উপস্থিত হন প্রধান অতিথি বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম চুন্নুর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র লোকমান হোসেন ডাকুয়ার সঞ্চালনায় সম্মেলনে অতিথি হিসেবে যোগদেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বাকেরগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য বেগম নাসরিন জাহান রতনা, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মেজর (অবঃ) হাফিজ মল্লিক, বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান মইদুল ইসলাম, বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

উপজেলা আওয়ামী লীগের কাউন্সিলকে ঘিরে ক্ষমতাসীন দলটির স্থানীয় নেতা-কর্মীদের মাঝে ছিল সাজসাজ রব, পোস্টার-ব্যানারে ছেয়ে যায় পুরো হাট-বাজার, পাড়া-মহল্লা। আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে সৃষ্টি হয় প্রাণচাঞ্চল্য।
সম্মেলনে উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডের সভাপতি সম্পাদক সহ নেতাকর্মীরা উপস্থিত হন।
উৎসবমুখর পরিবেশেই নতুন কমিটি ঘোষণার মধ্যদিয়ে সম্মেলন শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ত্রি বার্ষিক সম্মেলন নির্বাচিত হয়েছেন আলহাজ্ব শামসুল আলম চুন্নু এবং সাধারণ সম্পাদক হয়েছেন লোকমান হোসেন ডাকুয়া।

আপডেট সময় : ০১:৪৯:০১ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০১৯