সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!লিখন,পরে মুছন ঝালকাঠিতে ১৫০ কোটি টাকা ব্যয়ে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ড.জিয়াউদ্দিন হায়দার দামুড়হুদা মডেল থানা পুলিশের হাতে ইয়াবাসহ ৭ আসামী গ্রেফতার শিক্ষার্থীদের শুধু সনদ অর্জন নয়, দক্ষ ও মানবিক মানুষ হতে হবে: জিয়াউদ্দিন হায়দার উজিরপুরে শ্রমিকদল নেতার নেতৃত্বে সরকারি রাস্তার চার কিলোমিটার এলাকার গাছ লুটের মহোৎসব ঝালকাঠিতে ৩০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক আলমডাঙ্গার স্বপন ফেসবুকে রাজনৈতিক পোস্ট দেয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার বাবুগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ শুরু। প্রবাসীর ৬৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ দুলাভাইয়ের বিরুদ্ধে, বাড়ি থেকেও উচ্ছেদের হুমকি ডিসেম্বরে আপা আসবে তাই চলে যাচ্ছি বিদায় বাংলাদেশ আসিফ মাহমুদ

যুবলীগ চেয়ারম্যানের দায়িত্ব পেলেন শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২১:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০১৯ ৩৩৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গতকালই চূড়ান্ত হয়েছিল যুবলীগ চেয়ারম্যানের দায়িত্ব পেতে যাচ্ছেন শেখ ফজলে শামস পরশ। এখন যুবলীগের কংগ্রেস চলছে। জানা গেছে যে সাধারণ সম্পাদকের দায়িত্ব পেতে যাচ্ছেন মাইনুল হাসান খান নিখিল। তারা আগামী ৩ বছরের জন্য যুবলীগকে সামনে এগিয়ে যাবেন। ঢাকা মহানগর উত্তর যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করছিলেন নিখিল। তৃণমূল থেকে উঠে আসা এ যুবনেতা বৃহত্তর লালবাগ থানা ছাত্রলীগের সক্রিয় সদস্য হিসেবে রাজনীতিতে জড়ান। পরে মিরপুরে ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহ্বায়ক থেকে মহানগর ও কেন্দ্রীয় পর্যায়ে নেতৃত্ব দেন। ধার্মিক ও পরোপকারী ব্যক্তি হিসেবে তার ক্লিন ইমেজ রয়েছে।
উল্লেখ্য যে প্রধানমন্ত্রীর বক্তব্যের মধ্য দিয়ে যুবলীগের সপ্তম কংগ্রেসের আনুষ্ঠানিকতার পর্ব শেষ হবে। দ্বিতীয় অধিবেশন হবে ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউটে। সেখানে সভাপতি এবং সাধারণ সম্পাদকের নাম চূড়ান্তভাবে ঘোষণা করা হবে।
যুবলীগের দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে যে কোন ভোট হচ্ছে না। শুধুমাত্র সমঝোতার ভিত্তিতে পরশ সভাপতি এবং নিখিল সাধারণ সম্পাদকের দায়িত্ব পেতে যাচ্ছেন।

কংগ্রেসে গিয়ে গুরুতর অসুস্থ যুবলীগ নেতা ফারুক
বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এবং ৭ম কংগ্রেসের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির আহ্বায়ক ফারুক হোসেন গুরুতর অসূস্থ্য হয়ে স্কয়ার হাসপাতালে ভর্তি আছেন। কংগ্রেসে উপস্থিত থাকা অবস্থায় হঠাৎ করে বুকে ব্যাথা উঠলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে তাকে।

যুবলীগের কংগ্রেস: মঞ্চে নেই সাবেক চেয়ারম্যানরা
বাংলাদেশ আওয়ামী যুবলীগের সপ্তম কংগ্রেসের মঞ্চে সাবেক নেতৃবৃন্দকে রাখা হয়নি। সাবেক চেয়ারম্যান আমির হোসেন আমু শেখ ফজলুল করিম সেলিম জাহাঙ্গীর কবির নানক- এদের কেউই মঞ্চে আসেননি। প্রধান অতিথি আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মঞ্চে আছেন শুধু বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যুবলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক সদস্যসচিব এবং সম্মেলন প্রস্তুতি কমিটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

উল্লেখ্য যে ক্যাসিনো বাণিজ্য টেন্ডার বাণিজ্যসহ নানা অভিযোগের মধ্যেই বাংলাদেশ আআওয়ামী যুবলীগের এই কংগ্রেস অনুষ্ঠিত হচ্ছে। এই কংগ্রেসের আগেই ওমর ফারুক চৌধুরীকে চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই বিতর্কে শুধু সাবেক চেয়ারম্যান না অতীতের নেতৃবৃন্দের বিরুদ্ধেও নানা অভিযোগ উঠেছে। এই প্রেক্ষাপটে যুবলীগকে নিষ্কলুষ করতে এবং বিতর্কমুক্ত কংগ্রেস করতেই অতীতের কোনো কেন্দ্রীয় নেতাকে মঞ্চে ডাকা হয়নি বলেই যুবলীগ সূত্রে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যুবলীগ চেয়ারম্যানের দায়িত্ব পেলেন শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল ।

আপডেট সময় : ১০:২১:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০১৯