সংবাদ শিরোনাম ::
দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী জব কেয়ার চাকুরী মেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ঝালকাঠি জেলা পরিষদের জমি ইজারা নিয়ে গণশুনানি, অবৈধ দখল উচ্ছেদের ঘোষণা বিষখালী নদীতে মৎস্য অভিযান, আটক ৫ ৪০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জনের কারাদণ্ড অতি প্রবল ঘূর্ণিঝড়ে ‘অর্ণব’, চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ভাণ্ডারিয়ায় সরকারি গাছ কাটার মামলার ১ নম্বর আসামি গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় মাদক ও অপরাধ প্রতিরোধ মঞ্চ থেকে ইউএনওকে ফুলেল শুভেচ্ছা ও লিফলেট প্রদান বরিশালে থানার সংখ্যা দ্বিগুণের পরিকল্পনা, হবে আরও ৪ থানা বরিশালে কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি চুয়াডাঙ্গা সরকারি বালিকা বিদ্যালয় প্রশ্নপত্র ফাঁসে পরীক্ষা স্থগিত, তদন্ত কমিটি গঠন

জাটকা ইলিশ পরিবহনের সাথে জড়িত ৬ জনকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৪:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০১৯ ১৪৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্রাইম ডেস্ক::বরিশাল জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস, এম, অজিয়র রহমানের নির্দেশনায় সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান এবং জেলা প্রশাসন বরিশালের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাসেল ইকবালের নেতৃত্বে জাটকা ইলিশ বিরোধী অভিযান পরিচালনা হয়।

আজ শুক্রবার ভোর সাড়ে ৫টা হতে কীর্তনখোলা নদীতে এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসনের সূত্র মতে, অভিযান চালিয়ে প্রায় ২৫ মণ জাটকা ইলিশ জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত ইলিশ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।

উক্ত মোবাইল কোর্ট অভিযানে জাটকা ইলিশ পরিবহনের সাথে জড়িত ৬ জনকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড এবং পরিবহন কার্যে ব্যবহৃত ট্রলারটি নৌ পুলিশ, সদর থানার জিম্মায় রাখা হয়।

এ অভিযানে নৌ পুলিশের একটি টিম এবং সদর উপজেলা মৎস্য কর্মকর্তা সহায়তা করেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জাটকা ইলিশ পরিবহনের সাথে জড়িত ৬ জনকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড

আপডেট সময় : ১০:২৪:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০১৯