১০ Jun ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন, ২৩শে জিলহজ, ১৪৪৭ হিজরি, বুধবার, ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
বরিশাল কেডিসি কলোনী থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার, ব্যবসায়ী পলাতক বিজয়নগরে বিআরডিবিভুক্ত কেন্দ্রীয় সমবায় সমিতির ১২তম বার্ষিক সভা অনুষ্ঠিত দুই যুগেও সংস্কার হয়নি সিংহেরকাঠি-ছোট মীরগঞ্জ সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ বানারীপাড়ায় অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তার বাড়িতে ডাকাতি: টাকা ও স্বর্নালঙ্কার লুট বরিশালে ২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সেবা ও ভূমি সেবা দেখতে জেলা প্রশাসকের স্বাস্থ্যকেন্দ্র ও ভূমি অফিস পরিদর্শন আহ্বায়ক-ফরিদ আহমেদ ; সদস্য সচিব সৌরভ। বাবুগঞ্জ উপজেলা এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন। বিরামপুর দিওড় ইউনিয়নে ভিডাব্লিউবি কর্মসূচির চাল বিতরণ, সুবিধাভোগীদের মাঝে ৩০ কেজি করে খাদ্য সহায়তা চুয়াডাঙ্গায় স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বিরামপুরে পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার
খাগড়াছড়িতে রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট গ্রহণ ৬ ডিসেম্বর

খাগড়াছড়িতে রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট গ্রহণ ৬ ডিসেম্বর

মোাবারক হোসেন, খাগড়াছড়ি: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি ইউনিটের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী রেড ক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি ইউনিটের দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। শনিবার ১৭ নভেম্বর বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি ইউনিটের প্রধান নির্বাচন কমিশনার এম রাশেদুল হক দ্বি-বার্ষিক নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ১৮ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ, ১৯ নভেম্বর ভোটার তালিকার আপত্তি দাখিল ও নিষ্পত্তি, ২০ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। আগামী ২০ ও ২১ নভেম্বর প্রার্থী মনোনয়ন পত্র বিক্রি, ২৩ নভেম্বর প্রার্থী মনোনয়ন পত্র দাখিল, ২৪ নভেম্বর প্রার্থী মনোনয়ন পত্র বাছাই, ২৫ নভেম্বর প্রার্থী মনোনয়ন পত্র সংক্রান্ত আপত্তি গ্রহণ, ২৬ নভেম্বর আপত্তির নিষ্পত্তি, ২৭ নভেম্বর প্রার্থীদের খসড়া তালিকা প্রকাশ, ২৮ নভেম্বর প্রার্থীতা প্রত্যাহার ও ২৯ নভেম্বর চূড়ান্ত বৈধ প্রার্থী তালিকা প্রকাশ এবং ৬ ডিসেম্বর শুক্রবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। খাগড়াছড়ি ইউনিটের ইউনিট অফিসার আব্দুল গণিকে নির্বাচন কমিশনের সদস্য সচিব করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019