সংবাদ শিরোনাম ::
বরিশালে কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি চুয়াডাঙ্গা সরকারি বালিকা বিদ্যালয় প্রশ্নপত্র ফাঁসে পরীক্ষা স্থগিত, তদন্ত কমিটি গঠন ফেসবুক লাইভে বিএনপি সরকারের সমালোচনা, সেই নারী উদ্যোক্তা কারাগারে ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযানের ঘটনায় সন্দেহজনক দোষারোপ করে প্রতিবেশী দম্পতিকে মারধর ঝালকাঠিতে ফুটপাত দখল ও অবৈধ অটোরিকশা স্ট্যান্ড উচ্ছেদের দাবিতে মানববন্ধন কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আবু নাসের রহমাতুল্লাহ দামুড়হুদায় ১৫শ বস্তা সার জব্দ, অবৈধ পন্থায় মজুদ, গোডাউন সিলগালা পিরোজপুরে মন্দিরের ভূমিতে জামায়াত নেতার ধান চাষ! দখলের অভিযোগ মিথ্যা ডায়েরির প্রতিবাদ: নিরপেক্ষ তদন্তের দাবী গ্রামবাসীর ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ নেই ৩ মাসে ১৮৮ কি স্বাভাবিক প্রসব বন্ধ সিজারিয়ান

বরিশাল নগরীর ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা। আজকের ক্রাইম নিউজ ডট কম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৪:৫১ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০১৯ ২৮৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিউজ ডেস্ক::
বরিশাল নগরীর রূপাতলী বাসস্ট্যান্ডে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা ও দুই প্রতিষ্ঠানের মালিক ও ম্যানেজারকে ৩ মাস করে কারাদন্ড প্রদান করা হয়েছে।

আজ বুধবার (৩০ অক্টোবর) বিকাল ৩ টার দিকে অভিযান পরিচালনা করেন বরিশাল জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা ও বরিশাল অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক শাহ সোয়াইব মিয়া। আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন কোতয়ালী মডেল থানা পুলিশ ও ডিবি পুলিশের সদস্যরা।

জানা গেছে, নগরীর রূপাতলী বাস স্ট্যান্ড এলাকার ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে নোংরা পরিবেশে মেয়াদ উত্তীর্ণ, মেয়াদ উল্লেখ না থাকা ও নষ্ট মিষ্টি ও দধি বিক্রির করার অপরাধে মামনি মিষ্টান্ন ভান্ডারের মালিক মধুসূদন ঘোষকে ১০ হাজার টাকা জরিমানা। সাতক্ষীরা মিষ্টান্ন ভান্ডারের মালিক গকুল ঘোষকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড। অপরদিকে বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারের ম্যানেজার রবিন দাসকে ২০ হাজার টাকা জরিমানা একই সাথে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান কর হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশাল নগরীর ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা। আজকের ক্রাইম নিউজ ডট কম

আপডেট সময় : ০৩:৫৪:৫১ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০১৯