সংবাদ শিরোনাম ::
জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার

আমির হোসেন আমু (এমপি) বলেছেন, শেখ হাসিনা সমুদ্র বিজয় করায় বাংলাদেশ সম্পদশালী হয়েছে।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৪:১২ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০১৯ ৩৪৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিউজ ডেক্স
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য ও শিল্পমন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, আমির হোসেন আমু (এমপি) বলেছেন, শেখ হাসিনা সমুদ্র বিজয় করায় বাংলাদেশ সম্পদশালী হয়েছে। বাংলাদেশের সমুদ্রসীমায় কতটুকো সম্পদ রয়েছে তা এখনো জানতে পারিনি। কিন্তু বিদেশি একটি গোষ্ঠী স্যাটেলাইটের মাধ্যমে আমাদের সম্পদ দেখে ষড়যন্ত্র শুরু করেছে। তারা আমাদের সমুদ্রসীমা ও সম্পদের ওপর নজর রাখছে। আমাদের দেশের সমুদ্র সম্পদ আহরণের জন্য ইতোমধ্যে দক্ষজনবল তৈরি করতে বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। ভবিষ্যতে এ সম্পদ আহরণ করে বাংলাদেশ আরো এগিয়ে যাবে। শনিবার সকাল ১১টায় ঝালকাঠির পুলিশ লাইনসে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমির হোসেন আমু বলেন, বাংলাদেশ যাতে এগিয়ে যেতে না পারে, সেজন্য ভবিষ্যত প্রজন্মকে ধ্বংস করতে একটি মহল দেশে মাদক ছড়িয়ে দিচ্ছে। শুধু আইন দিয়ে সবকিছু থামানো যায় না। তাই মাদক, সন্ত্রাস, জঙ্গি ও দুর্নীতি মুক্ত দেশ গড়তে হলে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। এসব বাধা অতিক্রম করতে কমিউনিটি পুলিশিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন। কমিউনিটি পুলিশিং ফোরামের জেলা সভাপতি আবদুল মান্নান রসুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. জোহর আলী, জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান ও প্রেস ক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান। পরে পুলিশ সদস্যদের বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
এর আগে শহরের পেট্রোলপাম্প মোড়ে বেলুন উড়িয়ে ও কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রবীণ নেতা আমির হোসেন আমু। সেখান থেকে শহরে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়ে পুলিশ লাইনসে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আমির হোসেন আমু (এমপি) বলেছেন, শেখ হাসিনা সমুদ্র বিজয় করায় বাংলাদেশ সম্পদশালী হয়েছে।

আপডেট সময় : ০৫:০৪:১২ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০১৯