সংবাদ শিরোনাম ::
বানারীপাড়া বন্দর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি রিপন সম্পাদক সুমন উজিরপুরে ভাঙ্গা সড়কে মানববন্ধন করায় শিক্ষার্থী ও জনগনকে শাসালেন প্রকৌশলী উজিরপুরের লাল শাপলার বিলকে আধুনিক পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ। ​তেঁতুলিয়ায় আনসার ও ভিডিপি’র ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শুরু তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭ দপ্তরে কর্মকর্তাসহ জনবল সংকট স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড, নাগরিক সেবায় চরম বিপর্যয় চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২০ পরিবারকে ৮২ লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর ভান্ডারিয়ায় অভিযান পরিচালনা করে অবৈধ বেহুন্দী জাল, চাক জাল, বেড় জাল জব্দ বিজয়নগরে জাতীয় মৎস্য পক্ষ -২০২৬-এর উদ্বোধন , আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়,, ভাণ্ডারিয়ায় মাদ্রাসার ফল বিপর্যয়ে শিক্ষকদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় হেযবুত তওহীদের বিরুদ্ধে হেফাজতের মিথ্যাচার ও হুমকির প্রতিবাদে বরিশালে সংবাদ সম্মেলন

ঢাকা কেরানীগঞ্জে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে যুবক খুন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৮:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০১৯ ২৭১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন। নিহতের নাম অন্তর মণ্ডল (১৯)।

শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার চুনুকুটিয়া কাচারীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন অভি সরকার (১৮)।

এদিকে ছুরিকাঘাতের পর পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী (২০) নামে এক সন্ত্রাসীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।নিহত অন্তর মণ্ডল একাই এলাকার অখিল চন্দ্র মণ্ডলের ছেলে।

নিহতের মামা তারুখ মণ্ডল জানান, অন্তর মণ্ডল পুরান ঢাকার ধোলাইখাল এলাকায় একটি গাড়ির ওয়ার্কশপে কাজ করতেন।

শুক্রবার রাত ৮টার দিকে বাসা থেকে পাশের একটি দোকানে চিপস কিনতে যান অন্তর মণ্ডল। তখন কয়েকটি মোটরসাইকেলে ৮/৯ সন্ত্রাসী কালিবাড়ি এলাকা থেকে মারপিট করে পালিয়ে আসার সময় অন্তরকে রাস্তার ওপর পেয়ে ছুরিকাঘাত করে।

পরে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী ধাওয়া করে এক সন্ত্রাসীকে আটক করে। স্থানীয়রা অন্তরকে আহত অবস্থায় মিটফোর্ড হাসপাতালে নিলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহজামান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে।

তবে হত্যার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করলে হয়তো বিস্তারিত জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঢাকা কেরানীগঞ্জে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে যুবক খুন

আপডেট সময় : ০৭:৫৮:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০১৯