সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

বিএনপির লোকদের যারা আ.লীগে এনেছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থাঃকাদের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৫:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০১৯ ২৬৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির লোকদের যারা আ.লীগে এনেছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা: কাদের
গুটিকয়েক লোকের দায়ভার আওয়ামী লীগ নেবে না বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, যারা বিএনপি ও ফ্রিডম পার্টির লোকদের বৃহৎ এ দলে এনেছেন, অনুপ্রবেশে সহায়তা করেছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভার উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, দুর্নীতির বিরুদ্ধে লড়াই শুরু হয়েছে, এ লড়াইয়ে আমাদের জিততে হবে। যারা টেন্ডারবাজি, চাঁদাবাজি, সন্ত্রাস, মাদককারবারি তাদের বিরুদ্ধে শেখ হাসিনার অ্যাকশন শুরু হয়েছে। শুধু রাজধানী ঢাকা নয়, ঢাকার বাইরেও শুরু হচ্ছে। গুটিকয়েক লোকের কারণে দলের অপকর্মের দায়ভার আওয়ামী লীগ নেবে না।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন- উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ, আমীর হোসেন আমু, মতিয়া চৌধুরী, অ্যাডভোকেট সাহারা খাতুন, নুরুল ইসলাম নাহিদ, যুগ্ন সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাসিম, মহিবুল চৌধুরী নওফেল, প্রচার সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় এবং দলটির অঙ্গ সংগঠনের নেতারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিএনপির লোকদের যারা আ.লীগে এনেছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থাঃকাদের

আপডেট সময় : ০৬:৫৫:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০১৯