সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

বঙ্গবন্ধু স্যাটালাইট এর বানিজ্যিক সেবা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০১৯ ৩৪২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু স্যাটেলাইট, বাণিজ্যিক সেবা
বঙ্গবন্ধু স্যাটেলাইট
বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর বাণিজ্যিক সেবা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এখন থেকে দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেল স্যাটেলাইটের এই সেবা পূর্ণাঙ্গভাবে ব্যবহার করে তাদের অনুষ্ঠান সম্প্রচার শুরু করবে।

বুধবার (২ অক্টোবর) দুপুরে রাজধানীর সোনারগাঁও হোটেলে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর বাণিজ্যিক সেবা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এর আগে বিষয়টি নিয়ে বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিসিএসসিএল) চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ বলেন, আমরা ইতোমধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর সামর্থ্যের ৪০ শতাংশ বিক্রি করেছি।

আগামী দিনগুলোতে বাকি সামর্থ্যও বিক্রির আশা করছি।’

আট বছরের মধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর উৎক্ষেপণ ব্যয় উঠে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মে মাসের ১৯ তারিখে বিসিএসসিএল ছয়টি বেসরকারি স্যাটেলাইট চ্যানেলের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সই করে।

এ বিষয়ে বিসিএসসিএল কর্মকর্তারা জানান, ইতোমধ্যে টেলিভিশনগুলোর সঙ্গে চুক্তির খসড়া চূড়ান্ত করা হয়েছে।

দেশের সব বেসরকারি টিভি চ্যানেলের তাদের অনুষ্ঠান সম্প্রচার করার জন্য বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর ৫টি ট্রান্সপন্ডারের সামর্থ্য প্রয়োজন হবে।

এছাড়াও বেক্সিমকো গ্রুপের কোম্পানি আকাশ ছয়টি ট্রান্সপন্ডার ভাড়া নিয়ে ডাইরেক্ট টু হোম বা ডিটিএইচ স্যাটেলাইট টিভিতে অনুষ্ঠান সম্প্রচার করছে।

আগস্টের ২৮ তারিখে টেলিভিশন চ্যানেল ওনার্স অ্যাসোসিয়েশনের (অ্যাটকো) একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে দেখা করেন। বৈঠকে তারা প্রধানমন্ত্রীকে জানান, ২ অক্টোবর বিএস-১ এর মাধ্যমে সব বেসরকারি টিভি চ্যানেলের সম্প্রচার শুরু করতে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছেন। পাশাপাশি টিভি চ্যানেল মালিকদের ব্যয় কমিয়ে আনতে আর্থ স্টেশন স্থাপনের পরিবর্তে এর গ্রাউন্ড স্টেশনের সঙ্গে ফাইবার অপটিক কেবলের মাধ্যমে বিসিএসসিএল সব টিভি চ্যানেলকে সংযুক্ত করা হচ্ছে।

বেসরকারি টিভি চ্যানেলগুলোর জন্য ডাইরেক্ট টু হোম সার্ভিসসহ স্যাটেলাইটগুলো পরিচালিত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বঙ্গবন্ধু স্যাটালাইট এর বানিজ্যিক সেবা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী।

আপডেট সময় : ০১:২৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০১৯