সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

বরিশাল-৫ স্ত্রীর মৃত্যুর দিনেও নির্বাচনী জনসভায় পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩১:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩ ১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: স্ত্রীর মৃত্যুর দিনেও নির্বাচনী জনসভায় অংশ নিয়েছেন বরিশাল-৫ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের সাহেবের হাট কলবাড়ি এলাকায় নৌকার সমর্থনে আয়োজিত জনসভায় অংশ নেন তিনি।

এর আগে ভোরে ভারতের চেন্নাইয়ের রেলা ইনস্টিটিউট অ্যান্ড মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় প্রতিমন্ত্রীর স্ত্রী লায়লা শামীম আরা (৬৯) মারা যান। এক সন্তানের জননী লায়লা শামীম লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে ওই হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে তার মরদেহ ঢাকায় আনার পর জানাজা ও দাফনের বিষয়ে সিদ্ধান্ত হবে।

জনসভায় যোগ দিয়ে জাহিদ ফারুক বলেন, ‌‘আপনারা জানেন, ভোরে ভারতের চেন্নাইতে আমার স্ত্রী মারা গেছেন। সেখান থেকে মরদেহ আনার চেষ্টা চলছে, আমার ছেলে সেখানে রয়েছে। আমি বক্তৃতা দেওয়ার পর্যায়ে নেই; তারপরেও এসেছি।

কারণ আগে দুইবার এ জনসভা বাতিল হয়েছে, আজ বাতিল করা হলে আপনারা ভুল বুঝতেন।’ ‘এত কষ্টের মাঝেও আমি আমার দায়িত্ব সম্পর্কে ওয়াকিবহাল। আপনাদের সঙ্গে যদি কথা না বলি, তাহলে প্রধানমন্ত্রী আমার ওপর যে দায়িত্ব দিয়েছেন, তা সঠিকভাবে পালন করা হয় না।’

আওয়ামী লীগের মনোনীত এ প্রার্থী বলেন, প্রধানমন্ত্রী আমার ওপর আস্থা রেখে মনোনয়ন দিয়েছেন। এর আগেও মনোনয়ন দিয়েছেন। এমপি হয়েছি, মন্ত্রী করেছেন। আমি বলেছিলাম, ভোলা থেকে গ্যাস আনবো। আনতে পারি নাই বিভিন্ন টেকনিক্যাল কারণে। তবে ভোলা থেকে গ্যাসের পাইপলাইন স্থাপনের কাজ শুরু হয়েছে। আগামী ছয় থেকে আট মাসের মধ্যে বরিশালে গ্যাস আসবে। গ্যাস এলে শিল্প কারখানা গড়ে উঠবে।

তিনি আরও বলেন, বরিশাল সদর উপজেলার লামছরিতে ২০০ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। সেখানে একশ থেকে দেড়শ শিল্প কারখানা গড়ে উঠবে। সেখানে চাকরি পাবে আপনার ছেলে-মেয়েরাই। আপনারা যদি অন্য কাউকে এমপি বানান, তাহলে এগুলো সব থমকে যাবে।

২৯ ডিসেম্বর প্রধানমন্ত্রী বরিশাল আসবেন জানিয়ে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী কেন বরিশালকে সিলেক্ট করেছেন? আমি মনে করি, আমার ওপর তার আস্থা রয়েছে বলেই, তিনি বরিশালে নির্বাচনী প্রচার সভা করবেন। আমি চাই, বঙ্গবন্ধু উদ্যান লোকে লোকারণ্য হোক। প্রধানমন্ত্রীর জনসভা জনসমুদ্রে পরিণত করতে চাই। বাংলাদেশের যদি উন্নয়ন চান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই।’

চাঁদপুর ইউনিয়নের চেয়ারম্যান এইচ এম জাহিদের সভাপতিত্বে জনসভায় মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আফজালুল করিম, কে বি এস আহম্মেদ কবীর, এ আনিস উদ্দীন আহমেদ শহীদ, টুঙ্গীবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান নাদিরা রহমান বক্তব্য দেন। এছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতা বলরাম পোদ্দার ও মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশাল-৫ স্ত্রীর মৃত্যুর দিনেও নির্বাচনী জনসভায় পানিসম্পদ প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৭:৩১:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩