সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন

বরিশালের ৬ আসনে নির্বাচনের মাঠে টিকে রইল ৩৫ প্রার্থী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৯:৩২ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩ ১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ বরিশাল জেলার ৬টি আসনে যাচাই-বাছাই ও প্রত্যাহারের পরে প্রতীক বরাদ্দের অপেক্ষায় থাকলো ৩৫ জন প্রার্থী। রোববার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শহিদুল ইসলাম।

তিনি জানান, মনোনয়নপত্র বাছাই শেষে ৪৫ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়েছিল। আপিলে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শামসুল আলম ও মো. জাকির খান সাগর প্রার্থীতা ফিরে পায়। তবে বরিশার-৫ (সদর) আসনে সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর মনোনয়ন বাতিল হয়ে যাওয়ায় মোট বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়ায় ৪৬ জন।

এ সময় তিনি আরও বলেন, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে এসে ২ জন স্বতন্ত্রসহ ১১ জন প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার করা হয়েছে। ফলে এখন চুড়ান্তভাবে বরিশালের ৬টি আসনে ৩৫ জন প্রার্থী রয়েছেন। এই ৩৫ প্রার্থীর মধ্যে বরিশাল-১ আসনে ৩ জন, বরিশাল-২ আসনে ৭ জন, বরিশাল-৩ আসনে ৬ জন, বরিশাল-৪ আসনে ৩ জন, বরিশাল-৫ আসনে ৬ জন ও বরিশাল-৬ আসনে ১০ জন প্রার্থী এখন রয়েছেন।

প্রত্যাহারকৃতদের মধ্যে বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে জাকের পার্টির মো. স্বপন মৃধা, ওয়ার্কার্স পার্টির মো. জহরুল ইসলাম, আওয়ামী লীগের তালুকদার মো. ইউনুস, জাতীয় পার্টির রঞ্জিত কুমার বাড়ৈ। বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, বাংলাদেশ আওয়ামী লীগের সরদার মো. খালেদ হোসেন। বরিশাল-৫ (সদর) আসনে জাকের পার্টির মো. আবুল হোসাইন। বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে জাকের পার্টির মো. হুমায়ুন কবির সিকদার, স্বতন্ত্র প্রার্থী খান আলতাফ হোসেন ও রাজীব আহম্মদ তালুকদার রয়েছেন।

উল্লেখ্য, তফসিল অনুযায়ী প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত চলবে। ভোটগ্রহণ ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশালের ৬ আসনে নির্বাচনের মাঠে টিকে রইল ৩৫ প্রার্থী

আপডেট সময় : ০৫:৫৯:৩২ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩