সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

বরিশাল-২ আসনে গামছা প্রতীকের প্রার্থী নকুল কুমার বিশ্বাসের আগাম গণসংযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৬:৫০ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩ ১২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,
বিশেষ প্রতিনিধি:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগ মনোনীত গামছা প্রতীকের প্রার্থী প্রখ্যাত সঙ্গীত শিল্পী নকুল কুমার বিশ্বাস অনানুষ্ঠানিক আগাম গণসংযোগ অব্যাহত রেখেছেন।
শনিবার ( ১৬ ডিসেম্বর) শীতের স্নিগ্ধ বিকালে তিনি উজিরপুর উপজেলার গুঠিয়া বন্দর ও বানারীপাাড়া পৌর শহরের রায়েরহাট ও উপজেলার সদর ইউনিয়নের আলতা,গাভা-নরেরকাঠি, মাছরং জম্বদ্বীপ, ব্রাক্ষ্মণকাঠি ও কাজলাহার গ্রামসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করে সাধারণ মানুষের সঙ্গে বিজয় দিবসের শুভেচ্ছা ও কুশল বিনিময় করে নিজের বিজয়ের জন্য তাদের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেন। এছাড়া তিনি ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বানারীপাড়া সদর ইউনিয়নের গাভা-নরেরকাঠি বধ্য ভূমিতে পুষ্পার্ঘ অর্পণ করে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় তার সহধর্মীনি গৌরি রাণী মন্ডলসহ দলীয় নেতা+কর্মী ও ভক্ত-অনুরাগীরা উপস্থিত ছিলেন। এ প্রসঙ্গে বরিশাল-২ আসনে গামছা প্রতীকের প্রার্থী নকুল কুমার বিশ্বাস বলেন তিনি কোটি কোটি টাকা খরচ করে নির্বাচিত হতে চান না। কারণ তাহলে নির্বাচনী এ ব্যয়ের টাকা উসুলে তাকে জনগনের পেটে লাথি মেরে ও উন্নয়ন বরাদ্দ থেকে চুরি করতে হবে।
যা তার পক্ষে করা সম্ভব নয়।
তিনি জনগণের অকুন্ঠ ভালোবাসা নিয়ে বিজয়ী হতে পারলে বানারীপাড়া ও উজিরপুর উপজেলা দেশের মধ্যে শ্রেষ্ঠ উপজেলায় রূপান্তর করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশাল-২ আসনে গামছা প্রতীকের প্রার্থী নকুল কুমার বিশ্বাসের আগাম গণসংযোগ

আপডেট সময় : ০১:৪৬:৫০ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩