অস্ত্রসহ আওয়ামী লীগ নেতা আটক। আজকের ক্রাইম নিউজ
- আপডেট সময় : ১১:৫২:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২০ ১১৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:: নওগাঁর আত্রাইয়ের সাহেবগঞ্জ এলাকা থেকে একাধিক মাদক মামলার আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতা সাজ্জাদ চৌধুরী রিপনকে (৩৩) অস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)-৫ সদস্যরা। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সাহেবগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত রিপনের দেহ তল্লাশি করে জাপানের তৈরি ১টি বিদেশি রিভলবার, ২ রাউন্ড গুলি এবং ২২ শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় চোরাচালানের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল, একটি মোবাইল ফোন, একটি সিমকার্ড জব্দ করা হয়। র্যা-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দলের ডিএডি আশরাফউল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
রিপন আত্রাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদলের ছেলে এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সিনিয়র সহ সভাপতি।
স্থানীয় সূত্রে জানা গেছে, আটককৃত আসামি রিপন একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি সুকৌশলে আইন শৃংঙ্খলা বাহিনীর চোঁখ ফাকি দিয়ে দীর্ঘদিন যাবৎ নওগাঁ জেলার আত্রাইসহ বিভিন্ন এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। আটককৃত আসামিকে আত্রাই থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে র্যাবেব এসআই এনামুল হক বাদী হয়ে আত্রাই থানায় অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ আইনে ১টি মামলা দায়ের করেন।


























