সংবাদ শিরোনাম ::
সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট

অস্ত্রসহ আওয়ামী লীগ নেতা আটক। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫২:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২০ ১৩৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: নওগাঁর আত্রাইয়ের সাহেবগঞ্জ এলাকা থেকে একাধিক মাদক মামলার আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতা সাজ্জাদ চৌধুরী রিপনকে (৩৩) অস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‍্যাব)-৫ সদস্যরা। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সাহেবগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত রিপনের দেহ তল্লাশি করে জাপানের তৈরি ১টি বিদেশি রিভলবার, ২ রাউন্ড গুলি এবং ২২ শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় চোরাচালানের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল, একটি মোবাইল ফোন, একটি সিমকার্ড জব্দ করা হয়। র‍্যা-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দলের ডিএডি আশরাফউল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

রিপন আত্রাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদলের ছেলে এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সিনিয়র সহ সভাপতি।

স্থানীয় সূত্রে জানা গেছে, আটককৃত আসামি রিপন একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি সুকৌশলে আইন শৃংঙ্খলা বাহিনীর চোঁখ ফাকি দিয়ে দীর্ঘদিন যাবৎ নওগাঁ জেলার আত্রাইসহ বিভিন্ন এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। আটককৃত আসামিকে আত্রাই থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে র‍্যাবেব এসআই এনামুল হক বাদী হয়ে আত্রাই থানায় অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ আইনে ১টি মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অস্ত্রসহ আওয়ামী লীগ নেতা আটক। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ১১:৫২:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২০