সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

বানারীপাড়ায় রুখো আমেরিকা রুখো বিএনািপ-জামায়াত স্লোগানে ওয়ার্কার্স পার্টির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩ ১৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্র ঘোষিত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণ, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৯ সেপ্টেম্বর শুক্রবার বেলা ১১ টায় বানারীপাড়া উপজেলা ওয়ার্কার্স পার্টির উদ্যোগে “রুখো আমেরিকা রুখো বিএনপি-জামায়াত” স্লোগানে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ধারা অব্যাহত রেখে উন্নয়ন অগ্রগতি চলমান রাখার দাবীতে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বানারীপাড়া বন্দর বাজারসহ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে বানারীপাড়া উপজেলা ওয়ার্কার্স পার্টির নেতা সাইফুল ইসলাম বাদলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি বরিশাল জেলা কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক ফিরোজ, ফায়জুল হক বালী ফারাহীন, জহুরুল ইসলাম টুটুল, এইচ,এম হারুন বাংলাদেশ যুব মৈত্রী কেন্দ্রীয় কমিটির সদস্য রফিকুল ইসলাম,বরিশাল জেলা কমিটির সহ- সভাপতি আলমগীর হোসেন মৃধা,সদস্য জাহিদ হোসেন খান ফারুক, বানারীপাড়া উপজেলা যুবমৈত্রী আহবায়ক হাবিবুর রহমান প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন,স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে ওয়ার্কার্স পার্টি চলমান লড়াইয়ে দেশের সকল অস্প্রদায়িক গনতন্ত্রমনা জনগণকে ঐক্যবদ্ধ করে বিএনপি জামাতসহ সাম্রাজ্যবাদী আমেরিকার সকল ধরনের ষড়যন্ত্র রুখে দিয়ে সাংবিধানিক ধারায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ করে দেশের চলমান উন্নয়ন অগ্রগতির ধারা অব্যাহত রাখতে হবে। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বানারীপাড়ায় রুখো আমেরিকা রুখো বিএনািপ-জামায়াত স্লোগানে ওয়ার্কার্স পার্টির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:০৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩