সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!লিখন,পরে মুছন ঝালকাঠিতে ১৫০ কোটি টাকা ব্যয়ে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ড.জিয়াউদ্দিন হায়দার দামুড়হুদা মডেল থানা পুলিশের হাতে ইয়াবাসহ ৭ আসামী গ্রেফতার শিক্ষার্থীদের শুধু সনদ অর্জন নয়, দক্ষ ও মানবিক মানুষ হতে হবে: জিয়াউদ্দিন হায়দার উজিরপুরে শ্রমিকদল নেতার নেতৃত্বে সরকারি রাস্তার চার কিলোমিটার এলাকার গাছ লুটের মহোৎসব ঝালকাঠিতে ৩০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক আলমডাঙ্গার স্বপন ফেসবুকে রাজনৈতিক পোস্ট দেয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার বাবুগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ শুরু। প্রবাসীর ৬৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ দুলাভাইয়ের বিরুদ্ধে, বাড়ি থেকেও উচ্ছেদের হুমকি ডিসেম্বরে আপা আসবে তাই চলে যাচ্ছি বিদায় বাংলাদেশ আসিফ মাহমুদ

প্রধানমন্ত্রীর বক্তব্যে ভরসা রাখতে পারছে না মানুষ: মির্জা ফখরুল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫১:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২০ ১৮৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে জনগণ ভরসা রাখতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারের এক বছর পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণের প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
ফখরুল বলেন, বক্তব্যের মধ্যে তিনি যে আশা ও ভরসা রাখতে বলেছেন, সেই ভরসা মানুষ কোত্থেকে রাখবে। অর্থনীতি চরমভাবে নিচে নেমে গেছে। যে অর্থনীতির বর্ণনা তিনি দিয়েছেন, তা তার ভাষণের মধ্যে, বাস্তবে ঠিক উল্টোটা। ব্যাংকগুলো ভেঙে পড়ছে। মানুষ আস্থা রাখবে কোথায়?

তিনি বলেন, সাধারণ মানুষের আয় কমে যাচ্ছে, ব্যয় বাড়ছে। প্রত্যেকটা জিনিসের দাম বেড়েছে। আজ সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে। এই অবস্থায় মানুষ কী করে ভরসা রাখবে। বাংলাদেশ এখন একটা রোল মডেল। এই রোল মডেল হচ্ছে দুর্নীতির রোল মডেল, দুঃশাসনের রোল মডেল- এই হচ্ছে বাংলাদেশ। ভাষণটা ওনাদের নিজেদের জন্য। ওনার নিজের আত্মতুষ্টির জন্য। ওনারা জনগণের কাছ থেকে দূরে সরে গেছেন, জনগণের ভাষা যে ওনারা বুঝতে পারছেন না, জনগণের আওয়াজ যে তারা শুনতে পারছেন না- এই বক্তব্যটা তারই প্রমাণ।

বিএনপি মহাসচিব বলেন, প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে যে ভাষণ দিয়েছেন তাতে জাতি হতাশ ও ক্ষুব্ধ হয়েছে। একটি প্রহসনের নির্বাচনের মধ্য দিয়ে তারা ক্ষমতা দখল করে আছে। জাতির প্রত্যাশা ছিল সংকট নিরসনের একটি পথ তার (প্রধানমন্ত্রী) বক্তব্যে থাকবে। এ নির্বাচন বাতিল করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের কথা বা এমন কোনো ইঙ্গিত বা কোনো সংলাপের কথা বলবেন; কিন্তু কোনোটাই তিনি বলেননি। এই সংকট নিরসনের জন্য তিনি কোনো পথ দেখাননি।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্য সত্য নয়। যেমন তিনি বলেছেন, ৭৫-এর পরের বছরগুলোয় মানুষ জরাজীর্ণ ছিল, মানুষের কঙ্কাল দেহ ছিল’ এ কথাগুলো চরম উল্টো। তার আগে ৭২-৭৫ সাল আওয়ামী লীগ সরকারের আমলে এদেশে একটি চরম দুর্ভিক্ষ হয়েছিল।

বিএনপি মহাসচিব বলেন, ’৭৫-এর পরে জিয়াউর রহমানের যোগ্য নেতৃত্বে এদেশে পরিবর্তন ঘটে। আজ বাংলাদেশের অর্থনৈতিক যে ভিত, তা রচনা করেন জিয়াউর রহমান। আর মুক্তবাজার অর্থনীতির মাধ্যমে তিনি অর্থনীতির ভিত গড়ে তোলেন। গার্মেন্ট সেক্টরগুলোতে যার মাধ্যমে আমরা টিকে আছি এবং রেমিটেন্স এটা জিয়াউর রহমান শুরু করেন। ওই সময় জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দেন। মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দেন। এর মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়।

ফখরুল বলেন, প্রধানমন্ত্রী সন্ত্রাসের জন্য শুধু বিএনপিকে দোষারোপ করেছেন। কিন্ত ভুলে গেছেন ওনারা যে ১৭৩ দিন হরতাল করেছেন। কেয়ারটেকার সরকারের দাবিতে সেই সময় বাসে ১১ জন ব্যক্তিকে পুড়িয়ে মারা হয়েছিল। আর অনেক লোক নিহত হয়েছিল। দেশের রাজনীতির যে কালচার ছিল, এখনও আছে, যেটা এখন সরকার করছে। তারা হত্যা করেছে, তুলে নিয়ে গিয়ে মারছেন, নিখোঁজ হয়ে যাচ্ছে, গুম হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো তার বক্তব্যে আসেনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রধানমন্ত্রীর বক্তব্যে ভরসা রাখতে পারছে না মানুষ: মির্জা ফখরুল

আপডেট সময় : ০৫:৫১:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২০