সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!লিখন,পরে মুছন ঝালকাঠিতে ১৫০ কোটি টাকা ব্যয়ে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ড.জিয়াউদ্দিন হায়দার দামুড়হুদা মডেল থানা পুলিশের হাতে ইয়াবাসহ ৭ আসামী গ্রেফতার শিক্ষার্থীদের শুধু সনদ অর্জন নয়, দক্ষ ও মানবিক মানুষ হতে হবে: জিয়াউদ্দিন হায়দার উজিরপুরে শ্রমিকদল নেতার নেতৃত্বে সরকারি রাস্তার চার কিলোমিটার এলাকার গাছ লুটের মহোৎসব ঝালকাঠিতে ৩০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক আলমডাঙ্গার স্বপন ফেসবুকে রাজনৈতিক পোস্ট দেয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার বাবুগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ শুরু। প্রবাসীর ৬৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ দুলাভাইয়ের বিরুদ্ধে, বাড়ি থেকেও উচ্ছেদের হুমকি ডিসেম্বরে আপা আসবে তাই চলে যাচ্ছি বিদায় বাংলাদেশ আসিফ মাহমুদ

ওয়াগনারকে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করল যুক্তরাজ্য

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৯:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩ ৫৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
রাশিয়ার ভাড়াটে সেনাদল ওয়াগনার গ্রুপকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে যুক্তরাজ্য। ওয়াগনারপ্রধান ইয়েভজেনি প্রিগোজিনের মৃত্যুর কয়েক সপ্তাহ পরই এমন পদক্ষেপ নিল ব্রিটিশ সরকার। খবর বিবিসি।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) ওয়াগনারকে নিষিদ্ধ করার আদেশ অনুমোদন করেছে ব্রিটিশ সরকার। সরকারের এমন পদক্ষেপের ফলে যুক্তরাজ্যে ওয়াগনারের সদস্য হওয়া বা একে সহায়তা অপরাধ বলে গণ্য হবে। আর এ অপরাধে দোষী সাব্যস্ত হলে নাগরিকদের জরিমানা গুণতে হতে পরে। এমনকি ১৪ বছরের জেলও হতে পারে।

এর আগে গত সপ্তাহে বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি অভিহিত করে ওয়াগনারকে নিষিদ্ধ করার প্রস্তাব পেশ করেন যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্র্যাভারম্যান।
গতকালের সরকারি আদেশের পর তিনি বলেন, ক্রমাগত অস্থিতিশীল কর্মকাণ্ডের মাধ্যমে ওয়াগনার ক্রেমলিনের রাজনৈতিক লক্ষ্য বাস্তবায়নে কাজ করছে। তারা সন্ত্রাসী, এটা খুব সহজ হিসাব। এই নিষেধাজ্ঞার আদেশের মাধ্যমে যুক্তরাজ্যের আইনে এটিও আর পরিষ্কার হলো।

যুক্তরাজ্য এ পর্যন্ত ৭৮টি সংগঠনকে নিষিদ্ধ হিসেবে ঘোষণা করেছে। এর মধ্যে হামাস ও বোকো হারাম রয়েছে। এ তালিকায় সবশেষ ওয়াগনার যুক্ত হলো।

মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় রাশিয়ায় স্বার্থ রক্ষায় বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে ওয়াগনার। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেও দেশটিতে রাশিয়ার হয়ে যুদ্ধ করেছে ওয়াগনার সেনারা। এমনকি ইউক্রেনের বাখমুত শহর দখলে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে ওয়াগনার বাহিনী।

তবে রুশ সামরিক নেতাদের প্রতি অসন্তোষ থেকে গত ২৩ জুন বিদ্রোহের ঘোষণা দেন প্রিগোজিন। যদিও বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কোর মধ্যস্থতায় সেই বিদ্রোহ থেকে সরে আসেন তিনি। এ বিদ্রোহের পর পুতিনের চক্ষুশূলে পরিণত হন প্রিগোজিন। এ বিদ্রোহের দুই মাস পর গত ২৩ আগস্ট মস্কোয় বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছেন প্রিগোজিন।

এ ঘটনায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হাত থাকতে পারে বলেও অভিযোগ তুলেছে পশ্চিমারা। যদিও তারা এ দাবির বিষয়ে কোনো তথ্য-প্রমাণ হাজির করতে পারেননি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ওয়াগনারকে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করল যুক্তরাজ্য

আপডেট সময় : ১০:৩৯:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩