সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

যৌন নিপীড়নের শিকার সেই স্কুলছাত্রীর মৃত্যু। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৪:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২০ ২৮১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক::: নড়াইলের লোহাগড়ায় যৌন নিপীড়নের শিকার অষ্টম শ্রেণির স্কুলছাত্রী খাদিজা খানম (১৩) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছে। আজ শুক্রবার (৩ জানুয়ারি) খুলনা মেডিক্যাল কলেজে হাসপাতালের আইসিইউতে খাদিজা মারা যায়। এর আগে গত রবিবার যৌন নিপীড়নের ঘটনা ঘটে।
মামলা সূত্রে জানা যায়, লোহাগড়া উপজেলার উত্তর পাংখারচর গ্রামের কামাল শেখের ছেলে সাব্বির শেখ ওরফে ইমাম শেখ (১৮) প্রায়ই স্কুলে যাওয়ার পথে শতদল মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী খাদিজা খানমকে উত্যক্ত করতো। সর্বশেষ গত রবিবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির পাশের পুকুর থেকে পানি নিয়ে বাড়ি ফেরার পথে সাব্বির শেখ ওরফে ইমাম শেখ (১৮) এবং তার সহযোগী একই গ্রামের নবির শেখ (২১) ও সজিব শেখ (২২) ওই ছাত্রীর পথরোধ করে। পরে তাকে যৌন নিপীড়ন করে।

ছাত্রীর পরিবার ও গ্রামবাসীরা জানান, যৌন নিপীড়ন সহ্য করতে না পেরে খাদিজা গত রবিবার সকাল ১০টার দিকে নিজ বাড়িতে ফিরে ঘরের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যাচেষ্টা চালায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। অবস্থার অবনতি হলে নড়াইল সদর হাসপাতাল ও পরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে মেডিক্যালেই ওই ছাত্রীর মৃত্যু হয়।

এই ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে সাব্বির শেখ ওরফে ইমাম, নবীর শেখ ও সজিব শেখকে আসামি করে গত সোমবার (৩০ ডিসেম্বর) নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পরে প্রধান আসামি সাব্বির শেখ ওরফে ইমাম শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার বাদী ওই ছাত্রীর বাবা মো. সেলিম সরদার জানান, দুপুর ১২টায় খুলনা মেডিক্যাল কলেজে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় খাদিজা খানম মৃত্যু বরণ করেছে। লাশের ময়নাতদন্ত খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে করা হয়েছে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামি সাব্বির শেখকে গ্রেপ্তার করেছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এই বিষয়ে তিনি আরো বলেন, শুনেছি ইমাম শেখের সঙ্গে ওই ছাত্রীর সম্পর্ক ছিল। ছাত্রীর বাবা বিষয়টি মেনে নেননি। তাই ওই ছাত্রী আত্মহত্যাচেষ্টা চালায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যৌন নিপীড়নের শিকার সেই স্কুলছাত্রীর মৃত্যু। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৪:৩৪:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২০