সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন

ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে দায়িত্ব পেলেন আমু তোফায়েল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৪:০০ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২০ ২৭৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার মৌখিক দায়িত্ব পেলেন আওয়ামী লীগের প্রবীণ নেতা আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদ।
শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সদস্যদের নিয়ে অনুষ্ঠিত এক যৌথসভায় বর্ষীয়ান এই দুই নেতাকে মৌখিক দায়িত্ব দেয়া হয়।

সভায় উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর একজন সদস্য বলেন, আনুষ্ঠানিকভাবে দলের পক্ষ থেকে কোনো কমিটি করা হয়নি। তবে নেত্রী (আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা) আমাদের দলের দুই প্রবীণ নেতাকে সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করতে বলেছেন। আমরা যদি কোনো কমিটি করি সেটা আগামীকাল শনিবার জানানো হবে।

ওই নেতার দেয়া তথ্য অনুযায়ী, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমুকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও তোফায়েল আহমেদকে উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার মৌখিক দায়িত্ব দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

আওয়ামী লীগের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন পরিচালনা কমিটিতে সদস্য সচিব হিসেবে থাকতে পারেন ঢাকা মহানগর উত্তর শাখার সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন পরিচালনা কমিটিতে সদস্য সচিব থাকতে পারেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।

দলীয় সূত্র জানায়, ঢাকার দুই সিটি নির্বাচনে মেয়র পদে নৌকার প্রার্থী ও কাউন্সিলর পদে দল সমর্থিত প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সংখ্যা এখনো চূড়ান্ত করা হয়নি। কেন্দ্রীয় কমিটি ও উপদেষ্টা পরিষদের যারা যারা কাজ করতে আগ্রহী, তাদের অন্তর্ভুক্ত করা হবে কমিটিতে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে দায়িত্ব পেলেন আমু তোফায়েল

আপডেট সময় : ০১:৫৪:০০ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২০