সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

কিছুতেই নির্বাচন থেকে সরে দাঁড়াবেন না ইশরাক। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৬:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২০ ২৪৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: কিছুতেই নির্বাচন থেকে সরে দাঁড়াবেন না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) বিএনপির মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন। তিনি বলেছেন, যত বাধাই আসুক নির্বাচন থেকে সরে দাঁড়াব না।
শুক্রবার দুপুর ১২টায় ডিএসসিসি নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তার সঙ্গে বৈঠকের পর এই প্রত্যয় ব্যক্ত করেন ইশরাক।

রিটার্নিং কর্মকর্তার সঙ্গে বৈঠকে কিছু অভিযোগ তুলে ধরেন বিএনপির এই প্রার্থী।

পরে সাংবাদিকদের কাছে ইশরাক হোসেন বলেন, ‘আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন। আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। নির্বাচন নিয়ে যত ভয়-ভীতি, অত্যাচার নির্যাতনই করুন না কেন, শেষ পর্যন্ত নির্বাচনে থাকব। যত ভয় ভীতি দেখাচ্ছেন, মনোবল তত শক্ত হচ্ছে।’

ডিএসসিসির রিটার্নিং কর্মকর্তা ইসির যুগ্ম সচিব মো. আবদুল বাতেন ইশরাক হোসেনের অভিযোগের বিষয়ে বলেন, ‘অতি উৎসাহী হয়ে কাউকে হ্যারাসমেন্ট করলে নির্বাচন কমিশন তাকে কিছুতেই ছাড় দেবে না।’

প্রসঙ্গত, ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারই প্রথম ঢাকা সিটিতে সবগুলো কেন্দ্রে ইভিএমে ভোট হচ্ছে। ঢাকা দক্ষিণে ইশরাক হোসেনের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের ব্যারিস্টার তাপস।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কিছুতেই নির্বাচন থেকে সরে দাঁড়াবেন না ইশরাক। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৮:২৬:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২০