সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার”

থার্টিফাস্ট নাইটে মাতাল অবস্থায় এক পুলিশ কর্মকর্তার স্ত্রীকে উত্যক্ত করার ঘটনায় আটক যুবক। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৯:০১ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২০ ২১২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক::: নারায়ণগঞ্জে থার্টিফাস্ট নাইটে মাতাল অবস্থায় এক পুলিশ কর্মকর্তার স্ত্রীকে উত্যক্ত করার ঘটনায় আটক যুবক সাকিল মৃধাকে ৩৪ ধারায় আদালতে প্রেরণ করা হয়েছে।
বুধবার আটক সাকিল মৃধাকে ৩৪ ধারায় মামলা রুজুর মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়। ৩১ ডিসেম্বর দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে পুলিশের এক কর্মকর্তার স্ত্রীকে উত্যাক্ত করার অভিযোগে শহরের নারায়ণগঞ্জ ক্লাব গেট থেকে মাতাল অবস্থায় সাকিলকে আটক করে পুলিশ।

সাকিল মৃধা শহরের দেওভোগ আখড়া এলাকার কামাল মৃধার ছেলে। তার স্থায়ী নিবাস মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি আড়িয়াল এলাকায়। সে শহরে কাটা কাপড় ব্যবসায়ী।

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন বলেন, মাতাল অবস্থায় সাকিল মৃধাকে আটক করা হয়। পরে তাকে ৩৪ ধারায় আদালতে প্রেরণ করা হয়।

এদিকে সূত্র জানায়, থার্টিফাস্ট নাইটে নারায়ণগঞ্জ ক্লাবের গেটের সামনে পুলিশের এক কর্মকর্তার স্ত্রীর সাথে অশোভন আচরণে লিপ্ত হয় সাকিল মৃধা নামে এক যুবক। পরে খবর পেয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহাদাৎ হোসেন যুবকটিকে আটক করে। তবে এ সময় সে ঢাকার একজন যুগ্ম জেলা ও দায়রা জজের ভাই হিসেবে পরিচয় দিয়ে দম্ভো দেখিয়ে বলেছিলেন, ‘আমি জজের ভাই, তোরা কেউ আমার কিছু করতে পারবি না’।

অপরদিকে, সাকিল মৃধাকে আটকের পর প্রয়াত তারু সরদারের ভাতিজা পরিচয়ে দুই যুবক আটক সাকিলকে ছাড়াতে ব্যাপক তদবির চালিয়েছে। ওই সময় তদবিরকারী করা যুবকরা মদ্যপ অবস্থায় ছিলেন বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

থার্টিফাস্ট নাইটে মাতাল অবস্থায় এক পুলিশ কর্মকর্তার স্ত্রীকে উত্যক্ত করার ঘটনায় আটক যুবক। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৩:৫৯:০১ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২০