সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান ও কমিউনিটি সভা অনুষ্ঠিত মাথায় পিস্তল ঠেকিয়েও দমানো যায়নি, এবার সাংবাদিক আসলামকে মাদক মামলায় ফাঁসানোর ছক! বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫

দ্বিতীয় বাণিজ্যিক হেডকোয়ার্টার হবে বরিশাল : শিল্পমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২১:৫৯ অপরাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩ ৬৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহামুদ হুমায়ূন বলেছেন, বরিশাল হবে দ্বিতীয় বাণিজ্যিক হেডকোয়ার্টার। দূষণমুক্ত শিল্পকারখানা স্থাপন হবে আমাদের আগামী শিল্পবিপ্লব। বরিশাল যেহেতু ঢাকার নিকটতম তাই বরিশালকে আমরা হেডকোয়ার্টার করতে পারি। বরিশালে ইপিজেড হবে, ভোলা থেকে গ্যাসও আসবে। আমরা এই সম্ভাবনা যাচাই করতেই বরিশালে এসেছি।

শনিবার (৪ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে বরিশাল সার্কিট হাউজ সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বিসিক একটি গুরুত্বপূর্ণ স্থান। এটা এখন নাকি শহরের মধ্যে এসেছে, আমি জানতাম না। মেয়র সাদিক আব্দুল্লাহর কাছ থেকে আজ জানলাম। সিটির মধ্যে যেহেতু বিসিক তাই এখানে জমির দাম এখন অনেক বেশি। এখানে আইন-কানুনও একটু বেশি প্রাধান্য পায়।

তিনি বলেন, আপনারা বলছেন ট্রেড লাইসেন্স দিচ্ছে না সিটি করপোরেশন। সেক্ষেত্রে আপনারা যদি সঠিক নিয়ম এবং আইন মেনে করেন তাহলে অবশ্যই সিটি করপোরেশন থেকে ট্রেড লাইসেন্স পাবেন এবং সব সুযোগ সুবিধাও পাবেন বলে আমি আশা করি। কারণ প্রতি বছর লাইসেন্স নবায়নে বিসিসির একটা রাজস্ব আদায় হয়।

মন্ত্রী আরও বলেন, বিসিকে কিছু দিন পর পর আগুন লাগে। সেখানে আমরা একটি নতুন শিল্প পার্ক করতে পারি। যাতে আধুনিকায়নের সব সুযোগ সুবিধা বিসিক নগরীতে থাকে।

তিনি বলেন, বিসিকে এখনও অনেক জায়গা পড়ে আছে তা উদ্ধার করে সত্যিকারের যারা ব্যবসায়ী তাদের কাছে হস্তান্তর করতে হবে। আমি জায়গা দিতে পারবো, খালি পড়ে থাকলে চলবে না। ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। আমাদের মেয়র মহোদয়ের অনেক আগ্রহ রয়েছে। তার সঙ্গে সমন্বয় করে ব্যবসা করতে হবে। সমস্যা হলে সরাসরি মেয়রের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান করতে পারবেন।

পদ্মা সেতু হওয়ার পরপরই প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক সবাই কাজ করছি। কারণ তিনি বলেছেন, বরিশাল একটি শষ্যভান্ডার। তাই এটাকে ব্যবসায়িক জোন হিসেবে গড়ে তুলতে হবে। এখান থেকেই সরাসরি পণ্য এক্সপোর্ট করতে হবে।

বরিশাল জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা, শিল্প ও শক্তি বিভাগ, পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) আব্দুল বাকি, বিসিক চেয়ারম্যান মুহ. মাহাবুবুর রহমান, বরিশাল রেঞ্জ ডিআইজি এস এম আখতারুজ্জামান, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দ্বিতীয় বাণিজ্যিক হেডকোয়ার্টার হবে বরিশাল : শিল্পমন্ত্রী

আপডেট সময় : ০৫:২১:৫৯ অপরাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩