সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন। বাবুগঞ্জে সালিশ বৈঠকে হামলার অভিযোগ, আহত একই পরিবারের ৩ কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী

কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত

কাঠালিয়া (ঝালকাঠি)প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:৫০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মেধা ও অধ্যবসায়ের স্বীকৃতি হিসেবে ঝালকাঠির কাঠালিয়ায় ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

​আজ ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল।

​প্রধান অতিথির বক্তব্যে এমপি রফিকুল ইসলাম জামাল বলেন, কৃতি শিক্ষার্থীদের মেধা ও নৈতিকতা দিয়ে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে। ভালো ফলাফলের পাশাপাশি শৃঙ্খলা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ ধারণ করে যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।

​২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কাঠালিয়া উপজেলায় ট্যালেন্টপুল ২৭ জন এবং সাধারণ গ্রেডে ৩৩ জনসহ মোট ৬০ জন বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীকে এ সংবর্ধনা দেওয়া হয়।

​অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো: মকবুল হোসেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুমি রানী বল, কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু নাছের রায়হান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফাতেমা ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কে এম জামান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আকতার হোসেন নিজাম মিরবহরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, সুধীজন, শিক্ষার্থী ও অভিভাবকরা।

​অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ও শুভেচ্ছা স্মারক তুলে দেন অতিথিরা। এ সময় ০৫ জন শিক্ষার্থীকে বিমান যোগে বরিশাল থেকে ঢাকা ভ্রমণ করার টিকিট তুলে দেন প্রধান অতিথি এমপি রফিকুল ইসলাম জামাল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত

কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:৫০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬