ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা
ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা
- আপডেট সময় : ০৫:৩৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১৯ বার পড়া হয়েছে

ঝালকাঠি জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে নেশাজাতীয় দ্রব্য সেবনরত অবস্থায় ২ জন মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে ডোপ টেস্টে তাদের শরীরে অবৈধ মাদকদ্রব্যের উপস্থিতি পজেটিভ প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়।
১৫ সেপ্টেম্বর বিকেলে ঝালকাঠি শহরের ১নং ওয়ার্ডের নতুন কলেজ মোড়, বিকনা বিশ্ব রোডের ১৪১/০৭ নম্বর বাসার ৫ম তলার পশ্চিম পাশের ফ্ল্যাটে অভিযান চালিয়ে পশ্চিম ঝালকাঠির সিরাজুল ইসলামের ছেলে মিজানুর রহমান। কিফায়েত আবাসনের মৃত সুলতান মৃধার ছেলে মোঃ সোহেল মৃধা।
পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে ঝালকাঠি পৌরসভার নতুন কলেজ মোড় এলাকার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে নেশাজাতীয় দ্রব্য সেবনরত অবস্থায় ২ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের ডোপ টেস্ট করানো হলে তাদের শরীরে অবৈধ “Amphetamine (ICT)” এর উপস্থিতি পজেটিভ পাওয়া যায়। এ ঘটনায় এসআই (নিঃ) মোঃ তারিকুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ঝালকাঠি সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। অভিযানে কোনো আলামত জব্দ করা হয়নি।
ঝালকাঠি জেলাকে মাদক মুক্ত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।





















