সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

রাজধানীতে বাসায় ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৭:৩০ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০১৯ ২৬০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক::: রাজধানীতে বাসায় ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার ভোরে তেজগাঁও শিল্পাঞ্চল থানার শান্তিনিকেতনের একটি ফ্ল্যাটে এই ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত ব্যক্তির কর্মচারীসহ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
নিহত ব্যক্তির নাম তোবারক হোসেন (৭০)। মহাখালীতে তাঁর একটি মার্কেট রয়েছে।

তোবারকের বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জের চর পাড়ে। তিনি শান্তিনিকেতনের একটি ভবনের চারতলায় নিজ ফ্ল্যাটে একা থাকতেন। তোবারক চট্টগ্রামের শফি মাইজভান্ডারির অনুসারী ছিলেন বলে জানা গেছে।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার পুলিশ জানায়, ভোরে তোবারকের ফ্ল্যাটে কলবেল বাজে। তার এক কর্মী দরজা খুলে দিলে দুই মুখোশধারী ব্যক্তি ফ্ল্যাটে ঢুকে তোবারককে কুপিয়ে জখম করেন। পরে তার কর্মী থানায় ফোন করে বিষয়টি জানান।

খবর পেয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানার পুলিশ ঘটনাস্থলে যায়। তারা তোবারককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মহাখালীর মেট্রোপলিটন হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

পরে তোবারকের লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠায় পুলিশ।

কী কারণে কারা তোবারককে হত্যা করেছে তা খতিয়ে দেখছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাজধানীতে বাসায় ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০১:৩৭:৩০ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০১৯