সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

দেশে আর কখনো তত্ত্বাবধায়ক সরকার হবে না : তোফায়েল আহমেদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৫:১৮ পূর্বাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩ ৯৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স॥ বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন করলেও ক্ষমতাসীন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, এ দেশে আর কখনো তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে না।

শনিবার ভোলায় নিজের নির্বাচনী এলাকার কাচিয়া, পূর্ব ইলিশা ও রাজাপুর ইউনিয়নে একাধিক পথসভায় বক্তৃতাকালে তোফায়েল এসব কথা বলেন।

আওয়ামী লীগের বর্ষীয়ান এ নেতা বলেন, ‘বিএনপি নতুন করে রাজপথে নেমেছে ১০ দফা দাবিতে। তারা আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের আধীনে চায়। আমি স্পষ্ট বলে দিতে চাই, বাংলাদেশে আর কখনো তত্ত্বাবধায়ক সরকার হবে না। বর্তমান ক্ষমতাসীন দলের অধীনে নির্বাচন হবে সংবিধান অনুসারে। বিএনপি যে অবাস্তব দাবি করে তার কোনো মূল্য নেই।’

ভোলার এ সংসদ সদস্য সেখানকার বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, ‘ভোলায় পর্যাপ্ত গ্যাস রয়েছে, যা সারাদেশে সরবরাহের পাশাপাশি ভোলায় শিল্পকারখানা গড়ে তোলা হবে। ভোলা ও বরিশালের মধ্যে সেতু নির্মিত হবে। এ জেলা হবে অন্যতম একটি বৃহৎ অর্থনৈতিক জোন।’

নির্বাচনী এলাকার উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন, মতবিনিময় ও পথসভায় তোফায়েল আহমেদের সঙ্গে ছিলেন ভোলা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লবসহ দলীয় নেতা-কর্মীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দেশে আর কখনো তত্ত্বাবধায়ক সরকার হবে না : তোফায়েল আহমেদ

আপডেট সময় : ০৮:৫৫:১৮ পূর্বাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩