সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!লিখন,পরে মুছন ঝালকাঠিতে ১৫০ কোটি টাকা ব্যয়ে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ড.জিয়াউদ্দিন হায়দার দামুড়হুদা মডেল থানা পুলিশের হাতে ইয়াবাসহ ৭ আসামী গ্রেফতার শিক্ষার্থীদের শুধু সনদ অর্জন নয়, দক্ষ ও মানবিক মানুষ হতে হবে: জিয়াউদ্দিন হায়দার উজিরপুরে শ্রমিকদল নেতার নেতৃত্বে সরকারি রাস্তার চার কিলোমিটার এলাকার গাছ লুটের মহোৎসব ঝালকাঠিতে ৩০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক আলমডাঙ্গার স্বপন ফেসবুকে রাজনৈতিক পোস্ট দেয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার বাবুগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ শুরু। প্রবাসীর ৬৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ দুলাভাইয়ের বিরুদ্ধে, বাড়ি থেকেও উচ্ছেদের হুমকি ডিসেম্বরে আপা আসবে তাই চলে যাচ্ছি বিদায় বাংলাদেশ আসিফ মাহমুদ

সেবা কর্মকর্তা বাড়ি থেকেই উদ্ধার হলো ৯৩ লাখ টাকা। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৪:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০১৯ ৪২৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের তেলেঙ্গানার রঙ্গ রেড্ডি জেলার শুল্ক কর্মকর্তা ভি লাবণ্য। দু’বছর আগে সেরা কর্মকর্তা হয়েছিলেন তিনি। আর তার বাড়ি থেকেই উদ্ধার হলো ৯৩ লাখ টাকারও বেশি নগদ অর্থ।
তদন্তকারীদের ধারণা এর পুরোটাই ঘুষের টাকা। সম্প্রতি ওই কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ।
ভি লাবণ্যর বাড়ি হায়দরাবাদের হায়াথনগরে। বাড়িটা দেখতে নিতান্তই মধ্যবিত্ত। সেই বাড়ি থেকেই উদ্ধার হয়েছে ৯৩ লাখ ৫০ হাজার নগদ টাকা এবং ৪০০ গ্রাম স্বর্ণ। সেরা কর্মকর্তার বাড়ি থেকে এত পরিমাণ বেআইনি নগদ উদ্ধার হওয়ায় হতভম্ব হয়ে গেছে পুলিশও।
এক কৃষকের অভিযোগ ঘিরেই তদন্ত শুরু হয়। ওই কৃষক পুলিশের কাছে গ্রাম শুল্ক কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ করেছিলেন। জমির রেকর্ডের সংশোধন করার জন্য ওই কর্মকর্তা নাকি ৮ লাখ টাকা চেয়েছিলেন কৃষকের কাছ থেকে।
এর মধ্যে ৩ লাখ টাকা গ্রাম শুল্ক কর্মকর্তা নিজের জন্য এবং বাকি ৫ লাখ টাকা মণ্ডল শুল্ক কর্মকর্তা ভি লাবণ্যের জন্য চেয়েছিলেন বলে দাবি করেন ওই কৃষক। এই ভি লাবণ্যকে দু’বছর আগে তেলেঙ্গানা সরকার সেরা কর্মকর্তার পুরস্কার দেয়া হয়েছিল।
অভিযোগ পাওয়ার পর থেকেই এই বিষয়ে নজর রেখেছিল পুলিশ। ওই কৃষকের কাছ থেকে ৪ লাখ টাকা গ্রাম শুল্ক কর্মকর্তা নেন। তারপরই তাকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। গ্রাম শুল্ক কর্মকর্তাকে জেরা করেই ভি লাবণ্যর বাড়িতে তল্লাশি চালায় পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সেবা কর্মকর্তা বাড়ি থেকেই উদ্ধার হলো ৯৩ লাখ টাকা। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৮:০৪:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০১৯