সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দক্ষিনাঞ্চলের উন্নয়ন হবে আবুল হাসনাত আবদুল্লাহ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৪:৪২ পূর্বাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০১৯ ৩৩৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিউজ ডেস্ক::পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহবায়ক(মন্ত্রী) ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ্ বলেছেন, বিএনপি-জামায়াতের শাসন আমলে হত্যা, সন্ত্রাস, জঙ্গীবাদের সৃষ্টি হয়েছিল। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসায় এগুলোকে নির্মূল করা হয়েছে। পাকিস্তানি দোসররা ষড়যন্ত্রের মাধ্যমে বঙ্গবন্ধু সহ পরিবারের অনেককে হত্যা করা হয়েছে। হত্যার পরে বিএনপি ইনডিমেনিটি আইন পাশ করে হত্যাকারীদের বিচার করতে দেয়নি। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দক্ষিনাঞ্চলের উন্নয়ন হয়। পায়রা সমুদ্রবন্দর, শেখ হাসিনা ক্যান্টনমেন্ট, রেল লাইন, বিশ্ববিদ্যালয়, আগৈঝাড়ায় ইকোনোমিক জোন সহ শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হয়েছে।

শনিবার (৭ ডিসেম্বর) সকাল ১০টায় বরিশালের উজিরপুর উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

উজিরপুর মহিলা কলেজ মাঠে সম্মেলনে উপজেলা আ’লীগের সভাপতি এস.এম জামাল হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক সাংসদ এ্যাড: তালুকদার মোঃ ইউনুস, স্থানীয় এমপি মোঃ শাহে আলম, মহিলা সংরক্ষিত আসনের এমপি সৈয়দা রুবিনা আক্তার মীরা। সাংগঠনিক রিপোর্ট পাঠ করেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আঃ মজিদ সিকদার বাচ্চু। যুগ্ম সম্পাদক এ্যাড: সালাউদ্দিন সিবুর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান মনিরুন্নাহার মেরী, গৌরনদী পৌর মেয়র হারিচুর রহমান হারিচ, বানারীপাড়া পৌর মেয়র সুভাষ চন্দ্র শীল, উজিরপুর পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার আঃ রাজ্জাক, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সহ-সভাপতি হাফিজুর রহমান ইকবাল, অশোক কুমার হাওলাদার, অধ্যক্ষ সুখেন্দু শেখর বৈদ্য, জেলা পরিষদ সদস্য আওরঙ্গজেব , ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল ইসলাম, প্রবাসী কবির হোসেন হাওলাদার সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী।

প্রধান অতিথি আরো বলেন, স্বাধীনতার স্থপতি ও নেতৃত্ব দানকারী বঙ্গবন্ধু একটি ধ্বংসস্তুপের মধ্যে ক্ষমতা গ্রহন করেছেন। বঙ্গবন্ধু সহ আমার মরহুম পিতা আঃ রব সেরনিয়াবাদ দক্ষিন অঞ্চলের ভাগ্য উন্নয়নে কাজ করেছেন তাকেরকেও হত্যাকারীরা বাঁচতে দেয়নি। বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধু হত্যাকারীদের দেশে এনে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাড় করানো হবে। তিনি আগামী ৯ ডিসেম্বর সোমবার উপজেলা আ’লীগের কমিটি ঘোষনা করা হবে বলে জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দক্ষিনাঞ্চলের উন্নয়ন হবে আবুল হাসনাত আবদুল্লাহ।

আপডেট সময় : ১১:৩৪:৪২ পূর্বাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০১৯