সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বালুবাহী ট্রাক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৬:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০১৯ ২৮৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশাল নগরীর চৌমাথায় দুটি যান বালুবাহী ট্রাক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় যানের তিনজন আহত হওয়ার পাশাপাশি দুর্ঘটনাকবলিত ট্রাক ও কাভার্ডভ্যান সড়কে পড়ে থাকায় সড়ক বন্ধ হয়ে যায়। পরে পুলিশ গিয়ে ঘণ্টা দুয়েক চেষ্টা চালিয়ে দুটি গাড়ি সরিয়ে ফেললে রাত ১টার দিকে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এর আগে দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার রাত ১১টার দিকে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, চৌমাথা এলাকার ব্রিজ পার হওয়ার সময় কাভার্ডভ্যানটি হঠাৎ করে একটি ব্যাটারিচালিত অটোরিকশা ওভারটেক করার চেষ্টা করে। এমন সময় অপরদিক থেকে দ্রুত গতিতে ছুটে আসা একটি বালুবাহী ট্রাক ব্যাটারিচালিত অটোরিকশাটিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারালে কাভার্ডভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় যানের তিনজন আহত হন এবং দুটি গাড়ি সড়কে ওপরে পড়ে থাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে দুইপ্রান্তে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ আল মামুনের নেতৃত্বে একটি গিয়ে পরিবেশ নিয়ন্ত্রণে নেন এবং স্থানীয় লোকজনের সহযোগিতায় দুটি যান সরিয়ে সড়ক যোগাযোগ স্বাভাবিক করেন।

এই দুর্ঘটনায় আহত তিনজনকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়ার বিষয়টি নিশ্চিত করে এই পুলিশ কর্মকর্তা বরিশালটাইমসকে জানান, প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে সড়ক থেকে গাড়ি দুটি সরিয়ে দিলে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হয়।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বালুবাহী ট্রাক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ

আপডেট সময় : ০৮:৫৬:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০১৯