সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

গৃহবধূকে ধর্ষণের মামলায় ধর্ষকের ১০ বছর কারাদণ্ড। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৫:৩১ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০১৯ ২৬৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক::কুষ্টিয়ায় গৃহবধূকে ধর্ষণের মামলায় ধর্ষকের ১০ বছর এবং সহায়তাকারী যুবকের যাবজ্জীবন কারাদণ্ডসহ জরিমানার আদেশ দিয়েছেন আদাল। অন্যদিকে মাদক মামলায় তিন যুবকের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে

বুধবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মশিয়ার রহমান আসামির উপস্থিতিতে ধর্ষণ মামলার রায় দেন।

ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত হলো কুমারখালী উপজেলার নন্দলালপুর গ্রামের কৌতুক শেখের ছেলে সাদ্দাম হোসেন (২৮) ১০ বছরসহ ১ লাখ টাকা জরিমানা এবং সাহায়তাকারী বহলা গোবিন্দপুর গ্রামের কুড়াল শেখের ছেলে ফিরোজ হোসেনের (৩২) যাবজ্জীবনসহ ১লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর সাজার আদেশ দেন।

অপরদিকে মিরপুর থানায় করা মাদক মামলায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী এক আসামির উপস্থিতিতে তিন জনের যাবজ্জীবন কারাদণ্ডসহ প্রত্যেককে ৫০হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর সাজার আদেশ দেন।

মাদক মামলায় সাজাপ্রাপ্ত হলো দৌলতপুর উপজেলার কান্দিরপাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে শামীম আহম্মেদ ওরফে রনি (৩২), পলাতক আসামি পাবনা জেলার শালঘরিয়া গ্রামের জমির উদ্দিনের ছেলে আতাউর রহমান আকাশ এবং মহেন্দ্রপুর গ্রামের সিরাজ বিশ্বাসের ছেলে লিটন।

কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের ভারপ্রাপ্ত সরকারি কৌশুলি সাইফুল ইসলাম বাপ্পী জানান, ২০১৪ সালের ১৩ আগস্ট কুমারখালী থানায় করা ধর্ষণ মামলায় সাদ্দাম হোসেনকে ১০ বছরসহ ১ লাখ টাকা জরিমানা এবং সহায়তাকারী ফিরোজ হোসেনকে যাবজ্জীবনসহ ১লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর সাজার আদেশ দিয়েছেন।

জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌশুলি অনুপ কুমার নন্দী জানান, ২০১৭ সালের ২১ নভেম্বর মিরপুর থানায় করা মাদক মামলায় শামীম আহম্মেদ ওরফে রনি, আতাউর রহমান আকাশ এবং লিটনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

অপরদিকে ২০১৫ সালের ১ অক্টোবর কুমারখালী থানায় দায়ের করা এসিড নিক্ষেপ মামলায় আসামি আল আমিনকে সাত বছরের কারাদণ্ডসহ ১০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন এসিড অপরাধ দমন ট্রাইবুন্যালের বিচারক অরূপ কুমার গোস্বামী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গৃহবধূকে ধর্ষণের মামলায় ধর্ষকের ১০ বছর কারাদণ্ড। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০১:০৫:৩১ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০১৯