সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে সীতাকুণ্ডে এক শিক্ষককে গ্রেফতার। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৬:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০১৯ ৩৫১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:
চট্টগ্রাম নগরের একটি আবাসিক হোটেলে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে সীতাকুণ্ডে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৩ নভেম্বর) রাতে ওই স্কুল শিক্ষককে গ্রেফতার করা হয়। এর আগে ওই দিন সন্ধ্যায় ধর্ষিতা ছাত্রী বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় মামলা দায়ের করে।

গ্রেফতার শিক্ষকের নাম মো. তারেক হোসেন। তিনি সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ের ধর্মবিষয়ক শিক্ষক ও উপজেলার মুরাদপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জহির আহমেদের ছেলে।

মামলার অভিযোগ থেকে জানা যায়, সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ের ধর্মবিষয়ক শিক্ষক তারেক হোসেন দীর্ঘদিন ধরে একই স্কুলের দশম শ্রেণির ওই ছাত্রীর সঙ্গে (১৬) সম্পর্ক তৈরির চেষ্টা করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় গত জুলাই মাসে ওই ছাত্রীকে ফুসলিয়ে বিয়ের কথা বলে নগরের ফয়স লেক এলাকার একটি আবাসিক হোটেলে নিয়ে তাকে ধর্ষণ করেন তারেক। এরপর থেকে ছাত্রী বিয়ের কথা বললে তিনি নানাভাবে টালবাহানা শুরু করেন।

সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) আবুল কালাম জানান, গতকাল শনিবার সন্ধ্যায় ধর্ষিতা ছাত্রী তার পরিবারের লোকজন নিয়ে থানায় এসে তারেকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। রাতে উপজেলার মুরাদপুর এলাকায় অভিযান চালিয়ে আসামি তারেক হোসেনকে গ্রেফতার করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে সীতাকুণ্ডে এক শিক্ষককে গ্রেফতার। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৯:১৬:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০১৯