সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

কিস্তির টাকা আদায় করতে গিয়ে খুন হয়েছেন। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৪:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০১৯ ১৩৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:
টাঙ্গাইলের মির্জাপুরে কিস্তির টাকা আদায় করতে গিয়ে খুন হয়েছেন রণজিৎ কুমার পাল (৩০) নামে এক এনজিও কর্মী। বুধবার (২০ নভেম্বর) সকালে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের দুল্যা মুনসুর গ্রামের একটি ব্রিজের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় ওই গ্রামের ছানোয়ার ও আনোয়ার নামে দুই সহোদরকে আটক করা হয়েছে। নিহত রণজিৎ পাল দিশা নামে একটি এনজিওর ঊর্ধ্বতন ঋণ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি ঠাকুরগাঁও জেলার পোশামন্ডলপল গ্রামে। বাবার নাম অতুল পাল।

পুলিশ জানিয়েছে, রণজিৎ পাল প্রতিদিনের ন্যায় মঙ্গলবার সকালেও সঞ্চয় ও কিস্তি আদায়ের জন্য বের হন। কয়েকটি সমিতির সঞ্চয় ও কিস্তি আদায় শেষে দুল্যা মুনসুর গ্রামের ছানোয়ার ও আনোয়ারের বাড়িতে কিস্তি আদায় করতে যান। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় বলে ওই এনজিও শাখা ম্যানেজার রওশন আলম জানান।

এদিকে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় এনজিওর পক্ষ থেকে দুল্যা মুনসুর গ্রামের সমিতির সদস্যদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেয়া হয়। বিকেল চারটার দিকে ছানোয়ারের বাড়ির কাছে একটি দোকান ঘরের পাশে রণজিৎ পালের বাইসাইকেল ও ব্যাগ পাওয়া যায়।

এদিকে তার খোঁজ না পেয়ে সন্ধ্যায় মির্জাপুর থানায় একটি সাধারণ ডায়রি করে এনজিও কর্তৃপক্ষ। বুধবার সকালে এলাকাবাসী দুল্যা মুনসুর গ্রামের ব্রিজের নিচে একটি মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ সেখানে গিয়ে গলায় রশি বাঁধা অবস্থায় রণজিৎ পালের মরদেহ উদ্ধার করে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সায়েদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই গ্রামের আকবর হোসেনের দুই ছেলে সানোয়ার হোসেন ও আনোয়ার হোসেনকে আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কিস্তির টাকা আদায় করতে গিয়ে খুন হয়েছেন। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৯:৪৪:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০১৯