সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

দুর্যোগ যতই আসুক মোকাবিলা করবে জনগণ: প্রধানমন্ত্রী।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০০:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১ ১২৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ যতই আসুক, বাংলাদেশের জনগণ তা মোকাবিলা করতে পারবে।
মঙ্গলবার (২২ জুন) একনেক সভায় দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের ‘দুর্যোগ ঝুঁকি কমাতে বঙ্গবন্ধু’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন শেষে এ কথা বলেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, বিশ্বের যে কোনো দেশ বিশেষ করে, দুর্যোগপ্রবণ দেশগুলোর জন্য বাংলাদেশের নেওয়া পদক্ষেপগুলো অনুকরণীয়।
শেখ হাসিনা বলেন, ঘূর্ণিঝড়ে মানুষের জানমাল ক্ষতি কীভাবে কমানো যায়, কীভাবে মানুষকে বাঁচানো যায়। শুধু মানুষ না তার গৃহপালিত পশু এবং সাধারণ পশু-পাখিকে কীভাবে বাঁচতে পারে সে চিন্তা ভাবনা থেকে সরকার অনেকগুলো পদক্ষেপ নিয়েছে। আমাদের জন্য একটা মাইলফলক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই পদক্ষেপ অনুসরণ করে আমরা এ দেশের মানুষকে বাঁচাতে সক্ষম হয়েছি।
তিনি আরও বলেন, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মতো যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করার আত্মবিশ্বাস আমরা পেয়েছি, এবং যে ধরনের পরিকল্পনা করা দরকার সেটাও নিতে পেরেছি।

এদিকে ৯ বছর আগে প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি পূরণে এবার গ্যাস যাচ্ছে রংপুর ও নীলফামারীতে। ২০১১ সালের জানুয়ারিতে রংপুর সফরে গিয়ে উত্তরের জনপদে গ্যাস লাইন সম্প্রসারণের প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গ্যাস বিতরণে নতুন লাইন স্থাপনে আড়াই বছর মেয়াদি ওই প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ২৫৮ কোটি ১১ লাখ টাকা। যা চূড়ান্ত অনুমোদনের জন্য তোলা হয়েছে।
সকালে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে ২০২০-২১ অর্থবছরের ২৭তম সভায় চূড়ান্ত অনুমোদনের জন্য ১০টি প্রকল্প উপস্থাপন করেছে পরিকল্পনা কমিশন, যার সাতটি নতুন ও তিনটি প্রকল্প সংশোধিত। আর এ ১০ প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হতে পারে ৪ হাজার ১৬৬ কোটি ৬১ লাখ টাকা।
কমিশন সূত্রে জানা গেছে, চলতি বছরের ডিসেম্বরেই ইনসিনারেশন পদ্ধতির মাধ্যমে গাজীপুর সিটি করপোরেশন এলাকার বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে বর্জ্য সংগ্রহ, সংরক্ষণ ও ভূমি অধিগ্রহণে ৭৮২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ের এক বছর মেয়াদি একটি প্রকল্প তোলা হয়েছে আলোচনার টেবিলে।
এছাড়া জয়দেবপুর-মদনপুর ঢাকা বাইপাস সড়ক নির্মাণ, গোপালগঞ্জে নিরাপদ পানি ও স্যানিটেশন, গাজীপুর ও টাঙ্গাইলের পল্লী অবকাঠামো উন্নয়ন এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের অবকাঠামো উন্নয়নে আলাদা দুটি প্রকল্প চূড়ান্ত অনুমোদনের জন্য একনেকে উপস্থাপন করেছে পরিকল্পনা কমিশন। সভা শেষে অনুমোদিত প্রকল্প, বাস্তবায়ন ব্যয় ও প্রক্রিয়া নিয়ে সংবাদ সম্মেলন করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দুর্যোগ যতই আসুক মোকাবিলা করবে জনগণ: প্রধানমন্ত্রী।

আপডেট সময় : ১০:০০:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১