সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!লিখন,পরে মুছন ঝালকাঠিতে ১৫০ কোটি টাকা ব্যয়ে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ড.জিয়াউদ্দিন হায়দার দামুড়হুদা মডেল থানা পুলিশের হাতে ইয়াবাসহ ৭ আসামী গ্রেফতার শিক্ষার্থীদের শুধু সনদ অর্জন নয়, দক্ষ ও মানবিক মানুষ হতে হবে: জিয়াউদ্দিন হায়দার উজিরপুরে শ্রমিকদল নেতার নেতৃত্বে সরকারি রাস্তার চার কিলোমিটার এলাকার গাছ লুটের মহোৎসব ঝালকাঠিতে ৩০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক আলমডাঙ্গার স্বপন ফেসবুকে রাজনৈতিক পোস্ট দেয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার বাবুগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ শুরু। প্রবাসীর ৬৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ দুলাভাইয়ের বিরুদ্ধে, বাড়ি থেকেও উচ্ছেদের হুমকি ডিসেম্বরে আপা আসবে তাই চলে যাচ্ছি বিদায় বাংলাদেশ আসিফ মাহমুদ

৭ মার্চে কাদের মির্জা ও আ.লীগের পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তেজনা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ৬ মার্চ ২০২১ ১৪৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আগামীকাল রোববার (৭ মার্চ) নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার মেয়র ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জা এবং উপজেলা আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচি নিয়ে উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।

জানা গেছে, ওইদিন সকালে আবদুল কাদের মির্জা বসুরহাট পৌরসভার বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন। এরপর বিকেলে আলোচনা সভা এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এতে মেয়র আবদুল কাদের মির্জার অনুসারীরা ব্যাপক জনসমাগম ঘটানোর উদ্যোগ নিয়েছেন বলে জানিয়েছেন বসুরহাট পৌরসভা সাবেক প্যানেল মেয়র আবুল খায়ের।

অপরদিকে, এর মাত্র কয়েকশ মিটার দূরে হাসপাতাল সড়কে বীর উত্তম নুরুল হক মিলনায়তনের (ডাক বাংলো) মাঠে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ৭ মার্চ উপলক্ষে সকাল ১০টা থেকে আলোচনা সভাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

এতেও দলের কর্মী সমর্থকদের ব্যাপক উপস্থিতির উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল।

তিনি অভিযোগ করে বলেন, ‘আমরা ৭ মার্চ উপলক্ষে ডাক বাংলোর শহীদ নুরুল হক মিলনায়তনে আলোচনা সভার ডাক দেয়ার পর তিনি (কাদের মির্জা) এটাকে করোনার আইসোলেশন সেন্টার আখ্যা দিয়ে সভা বাতিলের চেষ্টা করছেন।’

এদিকে, ৭ মার্চ উপলক্ষে একই সময়ে বিবদমান উভয় গ্রুপের কাছাকাছি স্থানে পাল্টাপাল্টি কর্মসূচি আয়োজনের কারণে দু’গ্রুপের মধ্যে উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। এ নিয়ে বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝেও নানা উদ্বেগ-উৎকণ্ঠা রয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউল হক মীর জানান, উভয় পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচির বিষয়ে জেনেছি। আইন-শৃঙ্খলা পরিস্থিতি যেন স্বাভাবিক থাকে সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে।

একই বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর জাহেদুল হক রনি জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতির যেন অবনতি না ঘটে, সে বিষয়ে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে পুলিশ মোতায়েন রয়েছে।

উল্লেখ্য, মেয়র কাদের মির্জা ও সাবেক উপজেলা চেয়ারম্যান বাদল সমর্থকদের মধ্যে গত ১৯ ফেব্রুয়ারি বিকেলে চাপরাশিরহাট পূর্ব বাজারে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এ ঘটনার ছবি তুলতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হন স্থানীয় সাংবাদিক মুজাক্কির। পরে উপজেলা আওয়ামী লীগের সব কার্যক্রম স্থগিত করে জেলা আওয়ামী লীগ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

৭ মার্চে কাদের মির্জা ও আ.লীগের পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তেজনা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০২:৩৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ৬ মার্চ ২০২১