সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

ইয়াবা সেবনরত অবস্থায় যুবলীগ নেতা ও একজন নারী সহ ৪ জনকে আটক। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০১:১০ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০১৯ ১৮৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশালের উজিরপুর উপজেলায় ইয়াবা সেবনরত অবস্থায় যুবলীগ নেতা ও একজন নারী সহ ৪ জনকে আটক করেছে পুলিশ। যাদের কাছ থেকে মাদক ও মাদক সেবনের বিভিন্ন উপকরন জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদক আইনে মামলা দায়ের করে, সেই মামলায় আটক ৪ জনকে গ্রেফতার দেখিয়ে শুক্রবার (০৮ নভেম্বর) দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

এরআগে বৃহস্পতিবার মধ্যরাতে উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের রৈভদ্রাদী গ্রামের নান্না মুন্সির পরিত্যক্ত ঘরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- উজিরপুর উপজেলা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক আতাউর রহমান খান, স্থানীয় যুবলীগ নেতা মো. সাইফুল ইসলাম, দাসেরহাট জেডএ খান মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাহাঙ্গীর হাওলাদার, ও ডহরপাড়া গ্রামের বাসিন্দা মাইশা আক্তার মুন্নী।

পুলিশ জানায়, আটককৃতরা বৃহস্পতিবার গভীর রাতে রৈভদ্রাদী গ্রামের নান্না মুন্সির পরিত্যক্ত ঘরে ইয়াবা সেবক সহ অসামাজিক কার্যকলাপ করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে এ খবর পেয়ে পুলিশ ওই ঘরে অভিযান চালিয়ে স্থানীয়দের উপস্থিতিতে ওই ৪জনকে আটক করে। তাদের কাছ থেকে ৮পিস ইয়াবা ও ইয়াবা সেবনের নানা উপকরন জব্দ করে পুলিশ। এ সময় আটক মুন্নী ইয়াবা সেবনের জন্য সেখানে যাওয়ার কথা সবার সামনে স্বীকার করে।

উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল জানান, ইয়াবা সহ ৪জন আটকের ঘটনায় থানার এসআই মিজানুর রহমান বাদী হয়ে মাদক আইনে একটি মামলা দায়ের করেছে।

আটক ৪ জনকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরনের কথা বলেন ওসি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ইয়াবা সেবনরত অবস্থায় যুবলীগ নেতা ও একজন নারী সহ ৪ জনকে আটক। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০২:০১:১০ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০১৯