সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

স্বরুপকাঠির নগর পিতার লড়াইয়ে আওয়ামী লীগ বিএনপির গলার কাঁটা বিদ্রোহী প্রার্থীরা….

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪০:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০২১ ১২৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি॥ পিরোজপুরের স্বরুপকাঠি পৌরসভায় ৩০ জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে মেয়র,কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীরা পৌষের হাড় কাঁপানো কনকনে শীতকে উপেক্ষা ও রাত-দিন একাকার করে গণসংযোগ,পথসভা ও উঠানবৈঠকসহ নানা প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতিকের মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ গোলাম কবির। বিএনপির ধানের শীষ প্রতিকের মনোনয়ন পেয়েছেন সাবেক মেয়র ও উপজেলা বিএনপির আহবায়ক মোঃ শফিকুল ইসলাম ফরিদ। দলীয় মনোনয়ন পেলেও স্বস্তিতে নেই তারা। তাদের গলার কাঁটা হয়ে দাড়িয়েছেন বিদ্রোহী প্রার্থীরা। স্বতন্ত্র ব্যানারে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়েছেন উপজেলা যুবলীগের সভাপতি শিশির কর্মকার। আর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও স্বরুপকাঠি সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ হয়েছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী। ফলে শুধু আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থীরাই নয় বিপাকে রয়েছেন দলের নেতা-কর্মী ও সমর্থকরাও। এদিকে উভয় দলের পদধারী একাধিক প্রার্থী থাকার সুবিধা নিতে মরিয়া হয়ে প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছেন জাতীয় পার্টি এরশাদের লাঙ্গল প্রতিকের প্রার্থী উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ নুরুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থীর ব্যানারে অপর প্রার্থী সহকারী অধ্যাপক মোঃ মাহমুদুর রহমান। তিনিও আওয়ামী লীগ ঘরোনার বলে জানা গেছে। নির্বাচন অবাধ,সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে হলে এবং শেষ পর্যন্ত সবাই লড়াই চালিয়ে গেলে এখানে ষষ্ঠমুখী লড়াই হওয়ার আভাস পাওয়া গেছে। ৩০ জানুয়ারী অনুষ্ঠেয় স্বরূপকাঠি পৌরসভা নির্বাচনে মোট ১৪ হাজার ৯২১জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্বরুপকাঠির নগর পিতার লড়াইয়ে আওয়ামী লীগ বিএনপির গলার কাঁটা বিদ্রোহী প্রার্থীরা….

আপডেট সময় : ০৭:৪০:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০২১