সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!লিখন,পরে মুছন ঝালকাঠিতে ১৫০ কোটি টাকা ব্যয়ে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ড.জিয়াউদ্দিন হায়দার দামুড়হুদা মডেল থানা পুলিশের হাতে ইয়াবাসহ ৭ আসামী গ্রেফতার শিক্ষার্থীদের শুধু সনদ অর্জন নয়, দক্ষ ও মানবিক মানুষ হতে হবে: জিয়াউদ্দিন হায়দার উজিরপুরে শ্রমিকদল নেতার নেতৃত্বে সরকারি রাস্তার চার কিলোমিটার এলাকার গাছ লুটের মহোৎসব ঝালকাঠিতে ৩০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক আলমডাঙ্গার স্বপন ফেসবুকে রাজনৈতিক পোস্ট দেয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার বাবুগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ শুরু। প্রবাসীর ৬৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ দুলাভাইয়ের বিরুদ্ধে, বাড়ি থেকেও উচ্ছেদের হুমকি ডিসেম্বরে আপা আসবে তাই চলে যাচ্ছি বিদায় বাংলাদেশ আসিফ মাহমুদ

বানারীপাড়ায় সুমন মোল্লাকে ছাত্রলীগের সভাপতি পদে পুনর্বহালের দাবি। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০১:৪৩ অপরাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১ ১৮৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি ॥
বাংলাদেশ ছাত্রলীগের ইতিহাস,ঐতিহ্য, সংগ্রাম ও গৌরবের সব টুকুই যার সময়ে দীপ্ততার সাথে রাজপথে উদ্ভাসিত ছিলো তিনি বরিশালের বানারীপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সুমন হোসেন মোল্লা। সুমন মোল্লা উপজেলা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হবার পরে এ উপজেলায় ছাত্রলীগের অতীত অনেক ইতিহাসকে পেছনে ফেলে যখন সংগঠনকে সুসংগঠিত ও সুদৃঢ় অবস্থানে এগিয়ে নিতে শুরু করে এখানকার সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা-কর্মীদের আস্থার প্রতিক হয়ে উঠছিলেন। ঠিক সেই সময় স্থানীয় কুচক্রি মহলের ষড়যন্ত্রের ফাঁদে একটি মিথ্যা মামলায় জড়িয়ে দেয়া হয় তাকে। পরে জেলা ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের মতামতের ভিত্তিতে তাকে সাময়িকভাবে সংগঠনের সভাপতির পদ থেকে বহিস্কার করে। এরপর থেকেই উপ-মহাদেশের প্রাচীনতম সর্ববৃহৎ এই ছাত্র সংগঠনটি এ উপজেলায় অনেকটা অভিভাবকহীন হয়ে পড়ে। সংগঠনটির অতীত ঐতিহ্য ভুলুন্ঠিত হয়ে একেক জন যার যার মতো করে ছাঁয়া খুঁজতে শুরু করেন। এমনটা করতে গিয়ে বর্তমানে প্রায় ছন্নছাড়া ভাবে বৃহৎ এই ছাত্র সংগঠনটি এখানে বহুধা বিভক্ত হয়ে পড়েছে। যেমনটা ছিলোনা যখন সুমন মোল্লা অভিভাবকের ভূমিকায় থেকে দক্ষ হাতে সংগঠনিটির কার্যক্রম পরিচালনা করছিলেন তখন। উপরোক্ত মন্তব্যগুলো করেছেন বানারীপাড়া উপজেলার ছাত্রলীগ কর্মী মো. জামাল হোসেন, তিনি বরিশাল বিএম কলেজ থেকে সদ্য ইসলামের ইতিহাস ও সংস্কৃতিতে মাস্টার্স শেষ করেছেন, বানারীপাড়া ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র প্রসেনজিৎ কুন্ডু, বরিশাল বিএম কলেজের রাষ্ট্র বিজ্ঞানে অধ্যায়নরত সুদীপ্ত কুন্ডু, বানারীপাড়া ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী মানবেন্দ্র সাহা, সরকারি চাখার ফজজুল হক কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী মো. আরিফ হোসেন, একই কলেজের একাদশ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. মুন্না, বানারীপাড়া ডিগ্রী কলেজের একাদশ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাকিব ঘরামী প্রমূখ। তারা আরও বলেন সম্প্রতি বরিশাল সদর উপজেলার ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আশিকুর রহমান সুজনের বহিস্কারাদেশ প্রত্যাহার হওয়ায় তাদের মধ্যে সুমন মোল্লাকে নিয়ে আশার আলো দেখা দিয়েছে। তাকে পুনরায় বানারীপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতির পদে পূর্নবহাল করলে বিভক্ত হয়ে পড়া ছাত্রলীগ তাদের নিজস্ব গতিধারায় ফিরতে পারবে বলেও তৃনমূল নেতা-কর্মীরা মনে করেন। তারা দলের বৃহত্তর স্বার্থে বরিশাল জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে সুমন মোল্লাকে স্ব-পদে বহাল করার জন্য অনুরোধ জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় সুমন মোল্লাকে ছাত্রলীগের সভাপতি পদে পুনর্বহালের দাবি। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৪:০১:৪৩ অপরাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১