সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!লিখন,পরে মুছন ঝালকাঠিতে ১৫০ কোটি টাকা ব্যয়ে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ড.জিয়াউদ্দিন হায়দার দামুড়হুদা মডেল থানা পুলিশের হাতে ইয়াবাসহ ৭ আসামী গ্রেফতার শিক্ষার্থীদের শুধু সনদ অর্জন নয়, দক্ষ ও মানবিক মানুষ হতে হবে: জিয়াউদ্দিন হায়দার উজিরপুরে শ্রমিকদল নেতার নেতৃত্বে সরকারি রাস্তার চার কিলোমিটার এলাকার গাছ লুটের মহোৎসব ঝালকাঠিতে ৩০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক আলমডাঙ্গার স্বপন ফেসবুকে রাজনৈতিক পোস্ট দেয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার বাবুগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ শুরু। প্রবাসীর ৬৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ দুলাভাইয়ের বিরুদ্ধে, বাড়ি থেকেও উচ্ছেদের হুমকি ডিসেম্বরে আপা আসবে তাই চলে যাচ্ছি বিদায় বাংলাদেশ আসিফ মাহমুদ

জীবননগর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হলেন জিল্লুর রহমান । আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১০:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০ ২৯৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এম.এ.আর নয়ন, স্টাফ রিপোর্টার:

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মামুন পারভেজকে অব্যাহতি প্রদান করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে অব্যাহতি প্রদান করা হয়। আহ্বায়ককে অব্যাহতি দেওয়ায় ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন উপজেলা ছাত্রদলের ১নং যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান। চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি শাহাজাহান খান এবং সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।

এদিকে জিল্লুর রহমান উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পাওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তার রাজনৈতিক সহকর্মী, বন্ধু-বান্ধব ও এলাকাবাসী। এ বিষয়ে জিল্লুর রহমান বলেন, আমি প্রথমেই লাখো-কোটি শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। দীর্ঘদিন রাজপথে থাকার প্রতিদান স্বরুপ দল আজ আমাকে আহ্বায়কের দায়িত্ব প্রদান করেছে৷ আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দীয় কমিটির উপ-কোষাধ্যক্ষ ও চুয়াডাঙ্গা জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু, জেলা ছাত্রদলের সভাপতি শাহাজাহান খান এবং সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিনের নিকট। সেইসাথে ধন্যবাদ জ্ঞাপন করছি জীবননগর উপজেলা বিএনপি ও উথলী ইউনিয়ন বিএনপি’র সকল সদস্যকে। আশা করছি আমার দীর্ঘদিনের সহকর্মীদের সাথে নিয়ে আমি আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারবো।

উল্লেখ্য, জিল্লুর রহমান জীবননগর উপজেলার উথলী গ্রামের (মাঝের পাড়া) আবুল কাশেমের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি জাতীয়তাবাদী দলের রাজনীতির সাথে জড়িত রয়েছেন। রাজনৈতিক মামলায় তিনি একাধিকবার কারাভোগ ও করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জীবননগর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হলেন জিল্লুর রহমান । আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৬:১০:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০