সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

ডিমলায় এক সড়ক দূর্ঘটনায় তিন বন্ধু নিহত। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৯:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২০ ১৮২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নীলফামারী ডিমলা প্রতিনিধিঃ মোঃগোলাম রাব্বানী

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নীলফামারী ডিমলা উপজেলা ও লালমনিরহাট জেলার মাঝামাঝি অবস্থিত তিস্তা ব্যারেজ এলাকায় ঘুরতে এসে সড়ক দূর্ঘটনায় তিন বন্ধু নিহত হয়েছেন ।

মঙ্গলবার(২৭অক্টোবর)শেষ বিকেলের দিকে ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানি ইউনিয়নের সুইচ গেটের উপর ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে তিস্তা সেচ ক্যানেলের পাশে পড়ে ঘটনা স্থলে মারা যান তিন বন্ধু।নিহতরা হলেন-সৈয়দপুর উপজেলার মুন্সিপাড়া গ্রামের অপিন চন্দ্র রায়ের ছেলে রিংকু রায় (২১),একই উপজেলার লক্ষনপুর বালাপাড়া গ্রামের নিতাই চন্দ্র রায়ের ছেলে দিপ্ত রায়(২২)ও দিনাজপুর জেলার পারবর্তীপুর উপজেলার ফুলবাড়ী গ্রামের প্রসজিৎ রায় (২৪)।

এলাকাবাসী সুত্রে জানা যায়,৩টি মোটর সাইকেল করে ৭ থেকে ৮জন তিস্তা ব্যারেজ এলাকা ঘুরে নীলফামারীর সৈয়দপুরের দিকে রওনা দিয়ে ছিলেন। এমন সময় দুইটি মোটর সাইকেল দ্রুত সুইচ গেট ওভারটেক করার চেষ্টা করায় একটি পালসার ১৫০ সিসি মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগলে সেই মোটরসাইকেলে থাকা তিন বন্ধু গুরুত্বর আহত হন।তাদের উদ্ধার করে জলঢাকা সরকারি হাসপাতালে নেয়ার পথেই তারা মারা যায়।

ঝুনাগাছ চাপানী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুর রহমান বলেন,আহতদের স্থানীয় লোকজন মূমুর্ষ অবস্থায় উদ্ধার করে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের ওই সময়ের কর্তব্যরত চিকিৎসক ডা: আবু তৈয়ব জানান,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নেওয়ার আগেই ওই তিন যুবকের মৃত্যু হয়েছে।

জললঢাকা থানার ওসি মোস্তাফিজুর রহমান ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন,নিহত তিন জনের লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।

নিহতের পরিবারক সংবাদ দেয়া হয়েছে। তারা আসলে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে লাশের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ডিমলায় এক সড়ক দূর্ঘটনায় তিন বন্ধু নিহত। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১১:৫৯:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২০