সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত, গৃহবধূর দাবি আত্মরক্ষা বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ

ঝালকাঠিতে ছেলেকে আটকে রেখে স্ত্রীকে মারধর করল নৌবাহিনীর সদস্য। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৭:১৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২০ ১৭৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি:: ঝালকাঠির কাঁঠালিয়ায় মো: সোলায়মান খান প্রিন্স নামের নৌবাহিনীর এক সদস্যের বিরুদ্ধে ৪ বছরের পুত্র সন্তানকে আটকে রেখে স্ত্রী আজমেরী জাহান সুইটিকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। প্রিন্স উপজেলার কচুয়া গ্রামের আব্দুল মান্নান খানের ছেলে ও বানৌজা তিতুমীরে এলএস (২০০৬০৪৬০) পদে কর্মরত। গৃহবধূ সুইটি বর্তমানে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আহত সুইটির মা শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের সাবেক ইউপি সদস্য খালেদা ইয়াসমিন জানান, মেয়ে জামাতা প্রিন্স স্ত্রী সুইটিকে চাকুরি দেওয়ার কথা বলে এবং নিজে চাকুরির পাশাপাশি এলাকায় ব্যবসা করবেন এছাড়াও বিভিন্ন কুটকৌশলে আমার ও সুইটির বাবার কাছ থেকে বিভিন্ন সময় নেওয়া নগদ ৮ লক্ষ টাকা আগামী ৩১ অক্টোবর ২০২০ ফেরত দেওয়ার জন্য স্ত্রীর অভিযোগের ভিক্তিতে নৌ কর্মকর্তারা নির্দেশ দেন।
সম্প্রতি প্রিন্স ছুটিতে এসে ৪ বছরের পুত্র সন্তানকে মায়ের কোল থেকে কেড়ে নেন এবং প্রায় ২ সপ্তাহ যাবৎ মা সন্তানের শোকে দিক-বিদিক ছুটে অবশেষে গত শুক্রবার (২৩ অক্টোবর) ষাটোর্ধ্ব শ্বশুর আব্দুল মান্নানকে খবর দিয়ে প্রতিবেশী আবুল কালাম মল্লিকের বাড়িতে এনে শ্বশুরের হাতে পায়ে ধরে নিজের শিশু পুত্রকে কাছে পাওয়ার আকুতি জানায়। এই সংবাদ শুনে প্রিন্স এসে নিজের পিতা, শাশুড়ি ও ওই পরিবারের সদস্যসহ প্রতিবেশীদের সামনে বেধরক মারধর করে স্ত্রীকে আহত অবস্থায় রেখে সটকে পড়ে। উপস্থিত লোকজন ইউপি সদস্যের সহযোগিতায় পিতৃহারা গৃহবধূ সুইটিকে উদ্ধার করে স্থানীয় শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহামুদ হোসেন রিপনের কাছে নিয়ে গেলে তিনি দ্রুত চিকিৎসার পরামর্শ দেন। চিকিৎসার জন্য পরিবারের লোকজন গৃহবধূকে পার্শ্ববর্তী রাজাপুর উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করান।

গৃহবধূর স্বজন ও এলাকাবাসী সূত্রে আরও জানা যায়, নৌ সদস্য এমএস খান প্রিন্সের সাথে পারিবারিক ভাবে ২০১১ সালে সুইটি বিবাহবন্ধনে আবদ্ধ হয়। বিবাহের পর তাদের দাম্পত্য জীবন সুখেই কাটছিল। হঠাৎ পরকীয়া নামের এক ঝড় তাদের দাম্পত্য জীবনকে বিষন্ন করে তোলে। তাদের দূর সম্পর্কের এক আত্মীয় প্রবাসীর স্ত্রীর সাথে প্রিন্সের পরকীয়া প্রেমের সম্পর্কের তথ্য ফাঁস হলে স্বামীর খড়গ নেমে আসে স্ত্রী সুইটির ওপর। পরিবারের লোকজন ধারণা করছিল ওই দম্পত্তির সন্তান জন্ম হলে ফিরে আসবে সংসারে শান্তি-শৃংখলা। পরের বছর পুত্র সন্তানের জন্ম হলেও শৃংখলা আর ফিরে আসেনি। স্বামী প্রিন্সের লোভ হয় অকালে মৃত্যুবরণ করা সরকারি চাকরিজীবী শ্বশুরের রেখে যাওয়া অবসরের প্রাপ্ত টাকার ওপর। পাশাপাশি চালিয়ে যেতে থাকেন নতুন নতুন পরকীয়া সম্পর্ক। শিক্ষিতা স্ত্রীর চোখে স্বামী কর্তৃক অপকর্মগুলো ঢেকে রাখা সম্ভব হয়নি প্রিন্সের। বিভিন্ন অজুহাতে স্বামী কর্তৃক হাতিয়ে নেওয়া অর্থ ফেরৎ চাওয়া ও নতুন নতুন পরকীয়া প্রেমের প্রতিবাদ করলে সংসারে অশান্তি আবার শুরু হয়। এ নিয়ে স্ত্রী সুইটি স্থানীয় পর্যায়ে ইউনিয়ন পরিষদে পারিবারিক আদালতে অভিযোগ দায়ের করলে চেয়ারম্যানের আদালতে বিচার সম্পন্ন করতে লিখিত অপারগতা প্রকাশ করলে স্ত্রী সুইটি বিচারের আসায় নৌ সদর দপ্তরের স্মরণাপন্ন হন। নৌ সদর দপ্তর থেকে স্ত্রী সুইটিকে প্রেরণ করা হয় স্বামীর কর্মস্থল খুলনার বানৌজা তিতুমীরে। চলতি বছর ২৮ সেপ্টেম্বর স্ত্রীর অভিযোগের ভিক্তিতে আগামী ৩১ শে অক্টোবরের মধ্যে হাতিয়ে নেওয়া ৮ লক্ষ টাকা ফেরত ও স্ত্রীর ওপর নির্যাতন করবে না এ মর্মে নৌবাহিনীর কর্মকর্তাদের মাধ্যমে মুচলেকা প্রদান করেন স্বামী। অভিযুক্ত স্বামী প্রিন্স তার ওপর অর্পিত দায়িত্ব ও শর্তভঙ্গ করে ছুটিতে বাড়িতে এসে সৃষ্টি করছে নতুন নতুন অবতারণা।

এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহমুদুর রহমান রিপন মুঠোফোনে জানান, আহত সুইটির ফোন পেয়ে ইউপি সদস্য পাঠিয়ে গৃহবধূকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করি। এ ব্যাপারে তিনি আরও বলেন, বানৌজা তিতুমীর কর্তৃপক্ষ তার কাছে একটি পত্র পাঠিয়েছেন স্থানীয় ভাবে বিষয়টি নিস্পত্তি করার জন্য কিন্তু এর মধ্যেই স্বামী প্রিন্স একের পর এক অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে চলছে।

এ বিষয়ে অভিযুক্ত স্বামী এম.এস খান প্রিন্সের কাছে তার মুঠোফোনে জানতে চাইলে তিনি খুলনার বানৌজা তিতুমীরে দেওয়া নিজ হাতে লেখা মুচলেকার কথা অস্বীকার করেন। এ ছাড়াও তিনি তার ষাটোর্ধ্ব পিতা ও শাশুড়িকে জড়িয়ে কু-রুচিপূর্ণ অভিযোগ তোলেন।

কাঠালিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলক চন্দ্র রায় জানান, এ বিষয়ে লিখিত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝালকাঠিতে ছেলেকে আটকে রেখে স্ত্রীকে মারধর করল নৌবাহিনীর সদস্য। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০২:৪৭:১৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২০