সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার”

বানারীপাড়ায় এমপি শাহে আলম ও ডিসি অজিয়র রহমান’র মুক্তিযোদ্ধা ও মসজিদ কমপ্লেক্সের স্থান পরিদর্শন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৬:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২০ ৯৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় স্থানীয় সংসদ সদস্য মো. শাহে আলম ও জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান উপজেলা মসজিদ কমপ্লেক্স ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র এবং মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের স্থান পরিদর্শন করেছেন। ২৪ অক্টোবর শনিবার দুপুরে পরিদর্শনকালে তারা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে জমির মালিকসহ স্থানীয় সুধীজনদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক উপ-সচিব দেলোয়ার হোসেন, বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো.শহিদুল ইসলাম,বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক,উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ,পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল,উপজেলা সহকারী কমিশনার(ভূমি)মফিজুর রহমান,বরিশাল জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শেখ কুতুব উদ্দিন আহমেদ,উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা,ওসি মো. হেলাল উদ্দিন,উপজেলা প্রকৌশলী হুমায়ুন কবির,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মাহমুদ হোসেন মাখন,মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মল্লিক ও মকবুল হোসেন মৃধা,আওয়ামী লীগ নেতা ডা. খোরশেদ আলম সেলিম,পৌর আওয়ামী লীগ সভাপতি সুব্রত লাল কুন্ডু,বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন,সহ-সভাপতি কে এম শফিকুল আলম জুয়েল,সাধারণ সম্পাদক সুজন মোল্লা,উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মুন্তাকিম লস্কর কায়েস,আওয়ামী লীগ নেতা মো. হারুন অর রশিদ,উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক জাহিদ হোসেন,পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক সজল চৌধুরী,পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ফয়েজ আহম্মেদ শাওন প্রমুখ। প্রসঙ্গত বানারীপাড়া পৌর শহরে সদর ইউনিয়ন পরিষদের পুরাতন ভবন ভেঙ্গে সেখানে সাড়ে ৩ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে তিনতলা বিশিষ্ট আধুনিক মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এবং এরপাশেই কেন্দ্রীয় ঈদগাঁহ সংলগ্ন সম্পত্তিতে ১৮ কোটি টাকা ব্যয়ে উপজেলা মসজিদ কমপ্লেক্স ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করা হবে। এর জমি অধিগ্রহণের বিষয়ে জমির মালিকদের সঙ্গে আলাপ আলোচনা ও স্থান পরিদর্শনের জন্য বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান বানারীপাড়ায় আসেন। এসময় তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা কুমুদ বিহারী গুহঠাকুরতার সমাধী ও তার প্রতিষ্ঠিত কেন্দ্রীয় সার্বজনিন মন্দির এবং কেন্দ্রীয় হরিসভা মন্দিরও পরিদর্শন করেন। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় এমপি শাহে আলম ও ডিসি অজিয়র রহমান’র মুক্তিযোদ্ধা ও মসজিদ কমপ্লেক্সের স্থান পরিদর্শন

আপডেট সময় : ১১:০৬:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২০