সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবক গ্রেপ্তার ঘোড়াঘাটে৭৪ টি গির্জয় বড়দিন উদযাপনের প্রস্তুতি ইউএনওর কাছে আর্থিক সহায়তার আবেদন ভান্ডারিয়ায় দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা, ঘুমন্ত হেলপারের মৃত্যু মাওলানা ভাসানীর জীবনাদার্শ নলছিটিতে ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার চুয়াডাঙ্গায় কলেজছাত্রীর আত্মহত্যা সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতিমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়ে দলিল উদ্দিন মোল্লার উঠান বৈঠক। আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল দর্শনায় ট্রেন থামিয়ে দুর্বৃত্তরা ট্রেনের ইঞ্জিনের কেবিনের কাচ ভেঙে ভেতরে ঢুকে লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টারকে এলোপাতারি কুপিয়ে জখম করেছে। ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন

বড় কোম্পানির বড় কর্মকর্তা পরিচয়ে চাকরি দেয়ার নামে প্রতারণা : গ্রেফতার ১। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৭:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২০ ২৫৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক :: রাজধানীর তেজগাঁও এলাকা থেকে মাল্টিন্যাশনাল কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে মো. অলি উল্লাহ (২৭) নামে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাব বলছে, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি দল গতকাল (২২ অক্টোবর) সন্ধ্যায় পূর্ব নাখালপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে। দীর্ঘদিন যাবৎ ঢাকায় বিভিন্ন কোম্পানির উচ্চ পদস্থ কর্মকর্তাদের নাম ব্যবহার করে প্রতারণা করে যাচ্ছিল একটি সংঘবদ্ধ চক্র। সেই চক্রের মূলহোতা অলি উল্লাহ। এ সময় তার কাছ থেকে একটি ভুয়া আইডি কার্ড ও দুটি মোবাইল উদ্ধার করা হয়।

র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. আবদুল্লাহ আল মামুন জানান, চক্রটি মূলত বিভিন্ন কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম, ছবি ও তথ্য ব্যবহার করে ফেক আইডি খুলে প্রতারণা করে আসছিল। সর্বশেষ তারা একটি মাল্টিন্যাশনাল কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর, হেড অব মার্কেটিংয়ের নামে ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে কোম্পানিতে চাকরির বিজ্ঞাপন দেয় এবং কোটায় চাকরির ব্যবস্থা করে দেবে বলে মোটা অংকের টাকা নিয়ে ভুক্তভোগীদের কাছে জাল নিয়োগপত্র পাঠায়। এছাড়া কোম্পানির ডিলারশিপ প্রদানসহ ফেসবুকে পণ্য সরবরাহের চটকদার পোস্ট করে অগ্রিম টাকা নিয়ে চক্রটি তাদের সাথে যোগাযোগ বন্ধ করে দেয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।

তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন। পাশপাশি তার সহযোগী অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বড় কোম্পানির বড় কর্মকর্তা পরিচয়ে চাকরি দেয়ার নামে প্রতারণা : গ্রেফতার ১। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৬:০৭:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২০