সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবক গ্রেপ্তার ঘোড়াঘাটে৭৪ টি গির্জয় বড়দিন উদযাপনের প্রস্তুতি ইউএনওর কাছে আর্থিক সহায়তার আবেদন ভান্ডারিয়ায় দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা, ঘুমন্ত হেলপারের মৃত্যু মাওলানা ভাসানীর জীবনাদার্শ নলছিটিতে ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার চুয়াডাঙ্গায় কলেজছাত্রীর আত্মহত্যা সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতিমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়ে দলিল উদ্দিন মোল্লার উঠান বৈঠক। আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল দর্শনায় ট্রেন থামিয়ে দুর্বৃত্তরা ট্রেনের ইঞ্জিনের কেবিনের কাচ ভেঙে ভেতরে ঢুকে লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টারকে এলোপাতারি কুপিয়ে জখম করেছে। ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন

বরিশালে প্রেমের সম্পর্ক মেনে না নেয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৬:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২০ ১৬৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডেক্স প্রতিবেদক॥ বরিশালের আগৈলঝাড়ায় প্রেমের সম্পর্ক মেনে না নেয়ায় এক স্কুলছাত্রী (১৪) বিষপানে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে পাঠিয়েছে।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের দক্ষিণ শিহিপাশা গ্রামের বাদশা হাওলাদারের মেয়ে নবম শ্রেণীর ছাত্রীর সাথেপাশের উজিরপুর উপজেলার এক ছেলের সাথে মোবাইল ফোনের মাধ্যমে প্রেমের সর্ম্পক গড়ে উঠে। এঘটনা ওই ছাত্রীর পরিবার জানতে পেরে তাকে বকাবকি করে।

এ ঘটনায় ওই ছাত্রী গত ৭ অক্টোবর বিকেলে বিষপান করে। মুমূর্ষু অবস্থায় তাকে প্রথমে উপজেলা হাসপাতাল ও পরে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঁচ দিন চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য গত ১২ অক্টোবর তাকে বরিশাল থেকে ঢাকায় পাঠানো হয়।

ঢাকায় চিকিৎসা শেষে মুমূর্ষু অবস্থায় বুধবার সন্ধ্যার পর তাকে আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসারত অবস্থায় বুধবার রাতে ওই স্কুলছাত্রীকে মৃত ঘোষণা করেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আলামিন হোসেন।

তার মৃত্যুর পর পুলিশকে না জানিয়ে লাশ নিয়ে বাড়িতে যায় তার পরিবার। পরে এসআই মনিরুজ্জামান লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার সকালে বরিশাল মর্গে পাঠিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে প্রেমের সম্পর্ক মেনে না নেয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১১:৩৬:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২০