সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা।

যাত্রীবাহী লঞ্চ থেকে অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৫:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০ ১২৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডেক্স প্রতিবেদক
চাঁদপুরে যাত্রীবাহী এমভি আব-এ জমজম লঞ্চের দ্বিতীয় তলার স্টাফ কেবিন থেকে অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে লঞ্চটির ইঞ্জিন গিজারের কক্ষের কেবিন থেকে লাশটি উদ্ধার করা হয়।
জানা গেছে, এই কক্ষটি লঞ্চের গিজার মো. সুজন মোল্লা, মো. রাসেল এবং মাসুম ব্যবহার করতেন। এ বিষয়ে গিজার মো. সুজন মোল্লা সাংবাদিকদের বলেন- ‘বুধবার রাত সাড়ে ১১টায় ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশে ছেড়ে আসে লঞ্চটি। সাড়ে ৬শ’ টাকার বিনিময়ে আমি এক যুবক ও মেয়েকে কেবিনটি ভাড়া দেই। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় কেবিনটি পরিস্কার করতে গেলে কক্ষটি তালা বন্ধ পাই। টিকিট কাউন্টারে গিয়ে খবর নিলে কোনো চাবি দেওয়া হয়নি বলে জানা যায়। পরে কেবিন খুললে তরুণীর লাশ আমরা দেখতে পাই।’

খবর পেয়ে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধা সরকার, চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিম উদ্দিন এবং চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন।

বিষয়টি নিয়ে স্নিগ্ধা সরকার সাংবাদিকদের বলেন- ‘তরুণীর গায়ে থাকা ফিতা গলায় পেঁচিয়ে হত্যা করা হয়েছে। যেহেতু যাত্রী সেজে এক ব্যক্তি কক্ষটি ভাড়া নিয়েছে তাই ধারণা করা হচ্ছে, হত্যাটি একজনই করতে পারে। তবে ধর্ষণের পর হত্যা হয়েছে কিনা তা ময়নাতদন্তের পর জানা যাবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যাত্রীবাহী লঞ্চ থেকে অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১১:৪৫:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০