সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবক গ্রেপ্তার ঘোড়াঘাটে৭৪ টি গির্জয় বড়দিন উদযাপনের প্রস্তুতি ইউএনওর কাছে আর্থিক সহায়তার আবেদন ভান্ডারিয়ায় দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা, ঘুমন্ত হেলপারের মৃত্যু মাওলানা ভাসানীর জীবনাদার্শ নলছিটিতে ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার চুয়াডাঙ্গায় কলেজছাত্রীর আত্মহত্যা সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতিমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়ে দলিল উদ্দিন মোল্লার উঠান বৈঠক। আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল দর্শনায় ট্রেন থামিয়ে দুর্বৃত্তরা ট্রেনের ইঞ্জিনের কেবিনের কাচ ভেঙে ভেতরে ঢুকে লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টারকে এলোপাতারি কুপিয়ে জখম করেছে। ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন

ঝালকাঠিতে স্কুলের শহীদ মিনার ভাঙচুর অপরাধে, যুবলীগ নেত্রী গ্রেপ্তার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২০ ৩৫১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির সুগন্ধা পৌর আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভাঙচুর মামলায় স্থানীয় যুব মহিলা লীগ নেত্রী ফতেমা শরীফকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বেলা সাড়ে ৩টার দিকে ঝালকাঠি সদর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের বিষয়টি থানার ডিউটি অফিসার নিশ্চিত করেছে। ঝালকাঠি যুব মহিলা লীগের সহ-সভাপতি ফতেমা শরীফকে শহরের পৌরসভা খেয়াঘাট এলাকার নিজ বাসা থেকে গ্রেপ্তার করে মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. হযরত আলী।

জানা গেছে, ঝালকাঠি সুগন্ধ্যা পৌর আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভাঙচুরের অভিযোগে বিদ্যালয়ের সাবেক সভাপতি শারমিন মৌসুমি কেকা ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান তাপুসহ ১৫ জনের নামে দ্রুত বিচার আইনে সম্প্রতি একটি মামলা করেন প্রধান শিক্ষক রীতা মন্ডল। এই মামলাটি আদালতের নির্দেশে থানা পুলিশ এজাহার হিসেবে গ্রহণ করলে ফতেমা শরীফসহ অভিযুক্তরা পলাতক থাকেন।

ডিউটি অফিসার জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা হযরত আলী বুধবার দুপুরের কিছুটা পরে গ্রেপ্তার করেন। এবং কিছুক্ষণ পরে আদালতে প্রেরণ করলে সংশ্লিষ্ট আদালতের বিচারক কারাগারে পাঠিয়ে দেন।

এই মামলার প্রধান আসামি বিদ্যালয়ের সাবেক সভাপতি শারমিন মৌসুমি কেকা ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান তাপুসহ বাকিদের ধরতেও পুলিশের অভিযান অব্যাহত আছে বলে জানা গেছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝালকাঠিতে স্কুলের শহীদ মিনার ভাঙচুর অপরাধে, যুবলীগ নেত্রী গ্রেপ্তার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৩:০৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২০