সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবক গ্রেপ্তার ঘোড়াঘাটে৭৪ টি গির্জয় বড়দিন উদযাপনের প্রস্তুতি ইউএনওর কাছে আর্থিক সহায়তার আবেদন ভান্ডারিয়ায় দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা, ঘুমন্ত হেলপারের মৃত্যু মাওলানা ভাসানীর জীবনাদার্শ নলছিটিতে ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার চুয়াডাঙ্গায় কলেজছাত্রীর আত্মহত্যা সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতিমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়ে দলিল উদ্দিন মোল্লার উঠান বৈঠক। আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল দর্শনায় ট্রেন থামিয়ে দুর্বৃত্তরা ট্রেনের ইঞ্জিনের কেবিনের কাচ ভেঙে ভেতরে ঢুকে লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টারকে এলোপাতারি কুপিয়ে জখম করেছে। ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন

মা ইলিশ রক্ষায় সন্ধ্যা নদীতে ইউপি চেয়ারম্যান মন্নান মৃধার অভিযান…..

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০ ১৩১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি ॥ বরিশালের বানারীপাড়ার সন্ধ্যা নদীতে ‘ডিমওয়ালা’ মা ইলিশ রক্ষায় সৈয়দকাঠি ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আ. মন্নান মৃধা ইউপি সদস্যদের নিয়ে নিজেই অভিযানে নেমেছেন। সন্ধ্যা ও এর শাখা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ নিধনের মহোৎসব চলার খবর পেয়ে তিনি ১৯ অক্টোবর সোমবার ও ২০ অক্টোবর মঙ্গলবার দিনভর সৈয়দকাঠি ইউনিয়নের নলশ্রী,দিদিহার,মসজিদবাড়ি ও জিরারকাঠিসহ বিভিন্ন এলাকার সন্ধ্যা নদীতে ট্রলার নিয়ে অভিযান চালান। এসময় কয়েক হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে বিনষ্ট ও জব্দকৃত জালের সঙ্গে পাওয়া ইলিশ স্থানীয় ইয়াতিম খানায় বিতরণ করা হয়।অভিযানকালে তার সঙ্গে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মকবুল হোসেন, আ.মন্নান বেপারী, আ. করিম,পনিরুজ্জামান পনির ও আনোয়ার হোসেন,যুবলীগ নেতা জয়ন্ত হালদার প্রমুখ। এ প্রসঙ্গে সৈয়দকাঠি ইউপি চেয়ারম্যান আ.মন্নান মৃধা বলেন জাতীয় সম্পদ ইলিশ রক্ষা করা আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব। ডিমওয়লা মা ইলিশ নিধন থেকে অসাধু জেলেদের কোন প্রকার নিবৃত করা সম্ভব না হওয়ায় বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ,থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হেলাল উদ্দিন ও উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জামাল হোসাইন’র নির্দেশনায় নিজেই নদী পাহারায় নেমে পড়েছি। নিষেধাজ্ঞার শেষ দিন ৪ নভেম্বর পর্যন্ত ইলিশ রক্ষায় রাত-দিন নদী পাহারায় থাকবেন বলেও তিনি জানান। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মা ইলিশ রক্ষায় সন্ধ্যা নদীতে ইউপি চেয়ারম্যান মন্নান মৃধার অভিযান…..

আপডেট সময় : ০৪:২৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০