সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

কাল থেকে প্রতিদিন ৩ ঘণ্টা ইন্টারনেট সেবা বন্ধ! আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৮:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২০ ৩১০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডেক্স প্রতিবেদক:: সারাদেশে আগামী রোববার (১৭ অক্টোবর) থেকে প্রতিদিন প্রায় তিন ঘণ্টা ইন্টারনেট ও কেব‌ল টিভি (ডিশ) সংযোগ বন্ধ থাকবে বলে জানিয়েছে আইএসপিএবি ও কোয়াব। ঝুলন্ত কেব্‌ল (তার) অপসারণের প্রতিবাদে তারা এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।
এরইমধ্যে বিভিন্ন এলাকার ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো গ্রাহকদের মুঠোফোনে এসএমএস ও ই-মেইলের মাধ্যমে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।

যেমন- গ্রাহকদের ই-মেইল পাঠিয়ে লিংক-৩ টেকনোলজি জানিয়েছে যে, ১৮ অক্টোবর থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত ইন্টারনেট সেবা বন্ধ থাকবে।

সত্যিই যদি কেবল অপারেটরেরা এ ধর্মঘট সফল করেন, তাহলে বিভিন্ন ধরনের কার্যক্রম স্থবির হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে করোনাকালে অনেক কিছুই এখন ইন্টারনেটের ওপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়েছে। শুধু অর্থনীতি নয়, শিক্ষাসহ বিভিন্ন দাপ্তরিক কার্যক্রমও আটকে পড়ার শঙ্কা রয়েছে।

দেশের দুই শেয়ারবাজারের লেনদেন, কেন্দ্রীয় ব্যাংক এমনকি বাণিজ্যিক ব্যাংকের কার্যক্রমও হতে পারে বাধাগ্রস্ত। নিরবচ্ছিন্ন ইন্টারনেট না পেলে বন্ধ থাকবে এটিএম সেবাও। এতে শত শত কোটি টাকা লোকসানের আশঙ্কা করছেন প্রযুক্তিবিদরা।

এদিকে গত ১০ আগস্ট ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ফজলে নূর তাপস, ডিসেম্বরের মধ্যে দক্ষিণ সিটিকে তারের জঞ্জালমুক্ত করার ঘোষণা দিয়েছিলেন। যার অংশ হিসেবে ঢাকা দক্ষিণের বিভিন্ন এলাকা থেকে ঝুলে থাকা বাড়তি তার কেটে ফেলার উদ্যোগ নেয়া হয়। এর অংশ হিসেবে অনেক জায়গায় তার কেটে ফেলা হচ্ছে।

এ বিষয়ে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)- এর পরিচালক নাজমুল করিম ভূঁইয়া বলেন, আমরা ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়ার পক্ষে নই। তবে সিটি কর্পোরেশন বলছে যে বিকল্প ব্যবস্থা আমাদের করে নিতে হবে। তবে ঢাকা শহরে এই ধরণের কোন বিকল্প ব্যবস্থা নেই। যার কারণে এই প্রতিবাদ।

এদিকে বাসাবো এলাকার বাসিন্দা নাজমুস সাকিব জানান, তিনি একজন চাকরিজীবী। সেই সঙ্গে তার দুটি স্কুল পড়ুয়া সন্তান রয়েছে। করোনাভাইরাসের কারণে তাদের স্কুলের ক্লাস চলছে অনলাইনে। আর সেই সঙ্গে নিজেকেও বাড়িতে থেকে অফিস করতে হয়। ইন্টারনেট সংযোগ না থাকলে মহাবিপদে পড়তে পারেন তিনি।

তবে ঢাকা উত্তরের মেয়র সেবাদাতাদের সঙ্গে আলোচনা করে একেকটি এলাকা বা সড়ক নির্ধারণ করে পর্যায়ক্রমে সেখানকার ঝুলন্ত তার অপসারণ করছে। ইতোমধ্যে উত্তরা ৪ নম্বর সেক্টরের কয়েকটি সড়ক ও গুলশান অ্যাভিনিউ সড়কের দুই পাশের ঝুলন্ত কেব্‌ল অপসারণ করা হয়েছে।

এদিকে, ১৭ অক্টোবরের মধ্যে চলমান সমস্যা সমাধানে সিটি কর্পোরেশনকে সময়সীমা বেধে দিয়েছেন, ইন্টারনেট ও ডিস সেবা প্রদানকারী দুই সংগঠনের নেতারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কাল থেকে প্রতিদিন ৩ ঘণ্টা ইন্টারনেট সেবা বন্ধ! আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:২৮:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২০