সংবাদ শিরোনাম ::
বগুড়া শেরপুরে ১০ বছরের শিশুকে ধর্ষন,মামলার ৬ ঘন্টার মধ্য আসামী গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:০৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২০ ১৩১ বার পড়া হয়েছে

আরিফুল ইসলাম, বগুড়া প্রতিনিধি : বগুড়া শেরপুরে ১০ বছরের শিশু ধর্ষণ মামলার আসামি রজিব শেখ(৩৩), পিতা মোঃ বাবলু শেখ, গ্রাম চমরপাথালিয়া থানা শেরপুর জেলা বগুড়া মামলা হওয়ার ০৬ ঘন্টার মধ্যে টিম শেরপুর এর হাতে গ্রেপ্তার।
জানা যায় গত মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার সুঘাট ইউনিয়নের চোমরপাথালিয়া উত্তরপাড়া গ্রামে এই ধর্ষণের ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, মঙ্গলবার দুপুরের দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রতিবেশী বাবলু মিয়ার ছেলে রজিব উদ্দিন (৪০) ১০ বছরের ওই শিশুকে ধর্ষণ করে।
এতে সে অসুস্থ হয়ে পড়েলে পরে তাকে বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
এব্যাপারে শেরপুর থানার তদন্ত ওসি আজাদ আবুল কালাম জানান শিশু ধর্ষণে মামলা হয়েছে এবং আমরা স্বল্পসময়ে ধর্ষণকারীকে গ্রেফতার করেছি তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।


























