সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

সীমান্তে চীনের নতুন চাল, এবার প্যাংগং লেকে কড়া নজর। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৫:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০ ১৮৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

সীমান্তে গত প্রায় পাঁচ/ছ’মাস ধরে উত্তেজক পরিস্থিতি রয়েছে। এই দোলাচলের প্রথম থেকেই প্যাংগং লেকের দিকে নজর রয়েছে চীনা বাহিনীর। চীনা সেনারা হাইস্পিড পেট্রোলিং ক্রাফটের দরুণ নজর রাখছে প্যাংগং লেকের পানিতেও। এই কাজে ব্যবহার করা হচ্ছে, Type 305, Type 928D এর মতো বোট।

স্যাটেলাইট চিত্র বলছে, চীন এখন প্যাংগং লেকের গভীরতা মাপতে শুরু করেছে। এর জন্য ব্যবহার করা হচ্ছে অত্যন্ত উন্নতমানের প্রযুক্তি, যা সাধারণত সাবমেরিনবিরোধী যুদ্ধের জন্য ব্যবহৃত হয়।

৩১ জুলাই, ইন্ডিয়া টুডের ওএসআইএনটি’র একটি টিম জানিয়েছিল- ফিঙ্গার ৪ থেকে ফিঙ্গার ৮ এর মধ্যে চীনের মোট ১৩টি বোট উপস্থিত রয়েছে। তবে এবার জানানো হয়েছে ফিঙ্গার ৫ এর কাছে আরও আটটি বোট বাড়ানো হয়েছে।

চীনা সেনারা এবার প্যাংগংয়ের পানিতে তলদেশ পরীক্ষা করছে। এরজন্য তারা সর্বাপেক্ষা উন্নতপ্রযুক্তি ব্যবহার করতেও পিছপা হচ্ছে না। এমন কিছু যন্ত্র সেখানে ব্যবহার করা হচ্ছে, যার মাধ্যমে পানির নীচে লুকিয়ে থাকা সাবমেরিনগুলো চিহ্নিত করা যায়। এছাড়া জানা যায় পানির নীচের খনিজ পদার্থ ও মাটি সম্পর্কেও।

ডোকলাম নিয়ে বিরোধের পরই সীমান্তে চীনা বাহিনী তাদের তৎপরতা বাড়িয়ে দিয়েছে। গত তিন বছরে এই নজরদারি ব্যবস্থা বাড়ানো হয়েছে। ইউএভি’র মাধ্যমে ক্রমাগত সীমান্তের ওপর নজর রাখছে চীন। যেগুলো মূলত লাসা, হুটান, ওদুন, আকসুর মতো জায়গায় মোতায়েন রয়েছে। সূত্র: কলকাতা২৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সীমান্তে চীনের নতুন চাল, এবার প্যাংগং লেকে কড়া নজর। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৮:১৫:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০